রাজধানীর মিটফোর্ড হাসপাতালের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় খুলনা থেকে মিটফোর্ড, ‘সব হত্যার বিচার হোক’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ‘আপনারা জানেন, এর আগে খুলনায় আমাদের যুবদলের একজনকে হত্যা করা হয়েছে এবং মিটফোর্ডে চাঁদাবাজিরা-সন্ত্রাসীরা একজনকে হত্যা করেছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাম্যকে হত্যা করা হয়েছে। প্রাইম ইউনিভার্সিটিতে পারভেজ হত্যা করা হয়েছে। পাঁচই আগস্টের পরে একটি স্বাধীন দেশে এ ধরনের হত্যাকাণ্ডগুলো কীভাবে হচ্ছে। আমরা বলতে চাই, এগুলো হচ্ছে একই সূত্রে গাথা। এগুলোর পিছনে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দোসরা জড়িত। এছাড়াও যারা গুপ্তভাবে এদের (আওয়ামী) ভিতরে কাজ করেছে, তারা জড়িত। আমরা এই হত্যাকাণ্ডগুলোর বিচার চাই। চাঁদাবাজ সন্ত্রাসীদের এই বাংলা ঠিকানা হতে পারে না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সকল হত্যাকাণ্ডের তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

পঞ্চগড় সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে
ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে

বহু মানুষ জানেন না যে তারা যে সম্পর্ক করছে তা ঠিক নাকি ভুল। প্রতিটি সম্পর্কের কিছু ভাল ও খারাপ দিক Read more

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান
শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান

ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে তারা জোর দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় Read more

শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা
শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা

শতাধিক নৌকা নিয়ে মিছিল করে কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে দখল করে রাখা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে স্থানীয় জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) Read more

অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রদ্ধা কাপুর
অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রদ্ধা কাপুর

অনেক দিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের। তবে সেই গুঞ্জনকে কখনোই পাত্তা দেননি এ অভিনেত্রী। বরং প্রেমিককে সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন