দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’ এ সংবাদ প্রকাশের পর বিরল চর্মরোগে আক্রান্ত শিশু নুহামনির চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন মানবিক মানুষ প্রবাসী আবুল কাশেম।সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ভিডিওকলে শিশুটির পরিবারের সঙ্গে সৌদি আরব থেকে কথা বলে তিনি চিকিৎসার সকল দায়িত্ব নেন। এতে খুশি শিশুটির পরিবার ও স্থানীয়রা।এর আগে, গতকাল ‘বিরল চর্মরোগে আক্রান্ত শিশু, অর্থাভাবে চলছে না চিকিৎসা’ এই শিরোনামে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যমে ‘সময়ের কণ্ঠস্বর’ একটি সংবাদ প্রকাশ পায়। পরে প্রকাশিত সংবাদটি এই প্রতিবেদক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে তার নজরে পড়ে। পরে তিনি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার সকল দায়িত্ব নিবেন বলে জানান।প্রবাসী আবুল কাশেম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। এর আগে, তিনি একাধিক মানবিক কাজে সহযোগিতা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।প্রবাসী আবুল কাশেম বলেন, শিশুটির শারীরিক অবস্থার কথা শুনে আমার খারাপ লেগেছে। সঠিক চিকিৎসা পেলে শিশুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। তাই শিশুটির চিকিৎসার সকল দায়িত্ব আমি বহন করবো। উন্নত চিকিৎসার জন্য দু-এক দিনের মধ্যে শিশুটিকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবেন। প্রয়োজনে দেশের বাইরে নিয়েও শিশুটির চিকিৎসা করাবেন বলেও জানিয়েছেন তিনি।এদিকে, শিশুটির চিকিৎসার সকল দায়িত্ব বহন করে প্রশংসায় ভাসছেন প্রবাসী আবুল কাশেম। শিশু নুহামনির পরিবার ও স্বজনরা তাকে প্রাণ ভরে দোয়া করছেন। খুশি হয়েছেন স্বজনসহ স্থানীয়রা।শিশুটির দাদি বিনু বেগম বলেন, যিনি আমার নাতনীর চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন, তার জন্য নামাজ পড়ে আল্লাহর নিকট প্রাণ ভরে দোয়া করবেন। এ সময় তিনি খুশি হয়ে তার নাতনীকে নিয়ে সংবাদ প্রকাশ করায় ‘সময়ের কণ্ঠস্বর’ এর সকল কলাকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন।উল্লেখ, শিশুটি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট ভোলার সদর জেনারেল হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি Read more

কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ
কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি ৮২ শতাংশ জমি জবর দখল হয়ে গেছে। আর এই দখল চলছে মহানগরীর Read more

জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম
জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম

বন্যহাতির তাণ্ডবে জামালপুরের বকশীগঞ্জ ও প্রতিবেশী শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের ২৫টি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বন্যহাতির আক্রমণে প্রতিদিন Read more

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
কালিয়াকৈরে  বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন