চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের হারু শাহের মাজারের পাশের একটি ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।মৃত জাহিদ হাসান একই উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী। পরকীয়া সংক্রান্ত কারণে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানা গেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হারু শাহের মাজারের পাশে একটি ঘাসের জমিতে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে জমির মালিক গোলাম রসুল ৯৯৯ এ কল দেন। পরে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইতোমধ্যে লাশটি খয়েরহুদা গ্রামের জাহিদের বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের লোকজন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য লাশ শনাক্ত করেছেন।নিহত জাহিদের ফুফাতো ভাই সাবেক ইউপি সদস্য আব্বাস আলী জানান, ‘গত রাত থেকে জাহিদকে খুঁজে পাওয়া যায়নি। আমরা একাধিক জায়গায় জাহিদকে খুঁজেছি কিন্তু কোন খোঁজ পাইনি। পরে ফোনে জানতে পারলাম এখানে একটি মৃতদেহ পড়ে আছে। পরে দেখি এটি আমার মামাতো ভাই জাহিদের মরদেহ।’এ ছাড়াও তিনি বলেন, ‘পেয়ারাতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে প্রবাসী পারভেজের স্ত্রী উর্মির সঙ্গে জাহিদের পরকীয়া সম্পর্ক ছিল। আর এ কারণে তারা প্রায় জাহিদকে মেরে ফেলার হুমকি দিত।’এ ব্যাপারে পারভেজের স্ত্রী উর্মীর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘দীর্ঘ আট মাস আগে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। কিন্তু এখন আমার তার সঙ্গে কোন যোগাযোগ নেই। তবে গতরাত্রে নয়টার দিকে আমাকে ফোন দিয়েছিল শেষবারের মতো সে দেখা করতে চায়। কিন্তু আমি দেখা করিনি। আমি মৃত্যুর কারণ কোন কিছুই বলতে পারব না।’লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?

বাংলাদেশের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসেরও নীচে নেমেছিলো, আর তা একাধিকবার। ২০১৮ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দুই Read more

নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন Read more

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত তারকা পেসার আলি খানসহ চার Read more

নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি
নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি

ইসলামে বড় অপরাধ ও পাপসমূহের একটি হলো নিরপরাধ মানুষ হত্যা বা খুন। মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় অপরাধ এটি। ইসলামে Read more

ভাঙ্গায় অবরোধ চলাকালীন সাংবাদিককে কুপিয়ে জখম
ভাঙ্গায় অবরোধ চলাকালীন সাংবাদিককে কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচিকে ঘিরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ ও থানায় হামলা-ভাঙচুরের সময় সরাসরি Read more

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন