গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শনিবার (১২ এপ্রিল) বিকেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উৎপাদন কারখানায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলার চেষ্টা চালায়। পাশাপাশি বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কারখানার নিরাপত্তা প্রাচীর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করে। এ সময় বাটার শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়, কিছু মালামাল নিয়ে যায় হামলাকারীরা।পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় আতঙ্কিত এলাকাবাসী কিছুটা স্বস্তি ফিরে পায়। ঘটনার পর এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।এ বিষয়ে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা এই হামলায় জড়িত, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ধরনের সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে Read more

নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ
নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।  আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবনে পড়েছিল রাশিয়ান নাগরিকের মরদেহ
রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবনে পড়েছিল রাশিয়ান নাগরিকের মরদেহ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৪ জানুয়ারি) Read more

নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নিউইয়র্কে বিএনপি ও এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে Read more

নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন Read more

নুরকে বিদেশে পাঠাতে দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে: মির্জা আব্বাস
নুরকে বিদেশে পাঠাতে দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে: মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন