বারবার ভূল চিকিৎসাসহ অপারেশন থিয়েটারে নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তিসহ ক্লিনিকটি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।রোববার (২৫ মে) দুপুরে পাবনা ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসব কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার, স্বজন ও এলাকাবাসী। এই সময় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ক্লিনিকের আবাসিক চিকিৎসক রাবেয়া বসরী রোজির শাস্তি দাবী করেন। একইসঙ্গে মানুষ হত্যা করার কসাইখানা উল্লেখ করে আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবি জানান তারা।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী পিতা ফারুক হোসেন, মা নদী বেগম, দাদী নুরজাহান বেগম ও স্বজন রাজিব পাটোয়ারি প্রমুখ।ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করেন, ক্লিনিকটিতে আবাসিক চিকিৎসক হিসেবে ডাক্তার রাবেয়া বসরী রোজি নামে একজন দায়িত্বে রয়েছেন। বিগত তিন মাসে অপারেশন থিয়েটারের সিজারের নামে তার হাতে চারটি নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসার মাধ্যমে তার নবজাতক কন্যা শিশুকেও হত্যা করেছে। এখন আমার স্ত্রীর অবস্থাও ভালো নয়। এইরকম হাতুড়ে চিকিৎসকের মাধ্যমে আর যেন কোন নবজাতক ও প্রসূতির মৃত্যু না ঘটে সেই জন্য তার শাস্তি দাবী করেন তিনি। একইসঙ্গে হাতুড়ে ডাক্তার দিয়ে ক্লিনিকে অপারেশনসহ গর্ভবতী মায়েদের চিকিৎসা দেওয়ার সুযোগ যেনো আকলিমা ক্লিনিক আর না পায় সেই জন্য ক্লিনিকটিও বন্ধের দাবী জানান তিনি।ডাক্তার রাবেয়া বসরীর ভূল চিকিৎসার কারণে ফারুকের নবজাতক শিশুর মৃত্যু হয়েছে দাবী করে তদন্তসহ শাস্তির দাবিতে পাবনা সিভিল সার্জন অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে থানাতেও একটি এজাহার দায়ের করেছেন বলে জানান তিনি।এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আকলিমা ক্লিনিকে ডাক্তার রাবেয়া বসরী রোজির হাতে বিগত চলতি মাসে দুই নবজাতক ও এক প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তার আগে সাহাপুর মন্ত্রির মোড়স্থ সুজন প্রামানিকের স্ত্রী-সন্তানের মৃত্যু ঘটে।এ বিষয়ে আকলিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডাক্তার রাবেয়া বসরী রোজী বলেন, ’ভূল চিকিৎসায় এই ক্লিনিকে তার হাতে কোন প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়নি। আমার বিরুদ্ধে নবজাতকসহ প্রসূতির মৃত্যুর যে অভিযোগ দায়ের করা হচ্ছে তা সঠিক নয়।’ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, ’এই বিষয়ে ফারুক নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’পাবনার সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ বলেন, ’এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলী এহসান বিজয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।’ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলী এহসান বিজয় বলেন, ’এই বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক ডাক্তার ইব্রাহিম হোসেন, ডাক্তার কাবেরী শাহ্ ও আরএমও ডাক্তার সাহেদুল ইসলাম শিশির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।’আকলিমা ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডাক্তার হোসনে আরা জলি বলেন, ’আকলিমা ক্লিনিক একটি অবকাঠামো। অবকাঠামোর তো কোন ভূল হতে পারে না। চিকিৎসক যদি কোনরুপ ভুল করে থাকে তা তদন্তে প্রমানিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাক্তারের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই নিতে হবে। বৃহস্পতিবার (১১ Read more

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর
বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর

সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে Read more

গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে নতুন বিপদ হিসেবে তীব্র শীত, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হেনেছে। এতে অন্তত Read more

রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার

দেশে জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে Read more

ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক
ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রোকিউরমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জানুয়ারি Read more

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন