পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।আজ শুক্রবার (৯ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, আজ ৯ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে তিনটায় (৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে টরেন্টো থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।ঢাকা-লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২ ঢাকা থেকে উড্ডয়নের সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টায় (৪০ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা-লন্ডন ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টায় (৫০ মিনিট এগিয়ে আনা হয়েছে)।এছাড়া ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত সাড়ে ১১টার পরিবর্তে ১০টা ৪৫ মিনিট। তবে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।বিদ্যমান পরিস্থিতিতে যাত্রীদের পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা
রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, Read more

আশুলিয়ায় অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
আশুলিয়ায় অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে Read more

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা Read more

সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১
সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত Read more

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত

ইরানে অথনৈতিক সংকটে জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগের ক্ষোভ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে।মঙ্গলবার Read more

নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম
নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে তাক লাগিয়েছেন সোলাইমান ইসলাম। কৃষক পরিবার থেকে উঠে আসা হামিমের বয়স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন