রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে, এর মধ্যে স্কুলের শিশু শিক্ষার্থীরাই বেশি।তবে শিক্ষার্থীদের স্বজনদের অনেকে তাদের আদরের সন্তানকে না পেয়ে বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। অন্যদিকে, হাসপাতালগুলোতে স্বজনদের ছাড়াই আহতদের চিকিৎসা নিতে দেখা গেছে, রয়েছে অজ্ঞাতনামা মরদেহও।সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান দুর্ঘটনার পরই স্থানীয়রাসহ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থল থেকে হতাহতদের দ্রুত উত্তরার স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচের মতো বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সর্বশেষ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিবৃতিতে তালিকাসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন বলে জানানো হয়।তালিকা অনুযায়ী- কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, নিহত দুইজন; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিনজন, নিহত একজন; সিএমএইচ-ঢাকা আহত ১৭ জন, নিহত ১২ জন; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত একজন, নিহত দুইজন; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ জন, নিহত দুইজন; উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, নিহত একজন; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, নিহত নেই।এর মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে নিহত একজনের পরিচয় জানা যায়নি। শরীরের অধিকাংশ স্থান পুড়ে যাওয়া মরদেহটি সেখানে পড়ে আছে। নিখোঁজ স্কুল পড়ুয়া হতাহতদের কোনো স্বজনকেও হাসপাতালে খোঁজ নিতে দেখা যায়নি।এদিকে, আহতদের চিকিৎসার সুবিধার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। অন্যদের মতো হাসপাতালের সামনে থাকা সাংবাদিকদেরও ভিতরে প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়েছে। ফলে মরদেহের বর্ণনা, আইডি কার্ড, পোশাকসহ কোনো বিষয়েই জানা সম্ভব হয়নি।উত্তরা আধুনিক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. বজলুল রহমান আদিল বলেন, ‘আমাদের এখানে দুটি মেজর বার্ণ হওয়া রোগী নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে একজন মৃত্যু ছিল। আর একজনের বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’অজ্ঞাতনামা পোড়া মরদেহের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘এখন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে একটিমাত্র লাশ আছে। যার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। কারণ লাশটির অধিকাংশ পুড়ে গেছে। সিআইডি ডিএনএ প্রোফাইল করে পরিচয় সনাক্তের চেষ্টা করবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঈদে চাচির সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে (স্থানীয়ভাবে পরিচিত "মিনি কক্সবাজার") ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় Read more

চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮
চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় দুর্গা রানী রায় (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত Read more

মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন