‘মোরা বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১২৬তম নজরুল জয়ন্তী উৎসব। রবিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম যে অল্প সময়ে সাহিত্য সৃষ্টি করেছেন, তা বলার মতো নয়। তিনি দ্রোহ, সাম্য, প্রেম ও সংগীতের কবি—বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর পদচারণা।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অর্থের দাবি জানায় ইউজিসির কাছে, ইউজিসি জানায় সরকারের কাছে, কিন্তু সরকার বলে অর্থ পাচার হয়ে যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে।উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ত্রিশালবাসীর মনে নজরুল একজন আপনজন। আমরা চাই নজরুল বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক নজরুল নিকেতন, যেমন কোলকাতায় রয়েছে শান্তিনিকেতন।আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান এবং নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন।স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার ও ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন।দিনের শুরুতে নজরুল ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর ‘গাহি সাম্যের গান’ মঞ্চে সংগীত বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন নজরুল সংগীত ‘অঞ্জলী লহ মোর’।বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা। এতে বাংলাদেশ ও ভারতের গবেষকেরা পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করেন। সন্ধ্যায় মঞ্চে হয় আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকবৃন্দ, প্রাধ্যক্ষ, প্রক্টর ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।আগামীকাল সোমবার দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে সেমিনার, নাটক ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ

পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল Read more

যে আসন থেকে নির্বাচনে লড়বেন সালাহউদ্দিন আহমদ
যে আসন থেকে নির্বাচনে লড়বেন সালাহউদ্দিন আহমদ

আগমী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে।সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় Read more

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা
শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা Read more

চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তাদের আন্দোলনে এক ঘণ্টা অচল মহাসড়ক
চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তাদের আন্দোলনে এক ঘণ্টা অচল মহাসড়ক

ছয় দফা দাবিতে দেশব্যাপী ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ও ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। শনিবার Read more

রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর
রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই অভ্যুত্থানের অংশীদার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত Read more

আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল
আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সোমবার( ২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন