ভালুকা পৌর এলাকায় শৃঙ্খল ও সুপরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশার জন্য নীল রঙ ও গায়ে লাইসেন্স নম্বর লেখা বাধ্যতামূলক করা হয়েছে।ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক সরকারি বার্তায় এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “পৌর এলাকায় চলাচলকারী সকল লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা নীল রঙে রাঙাতে হবে এবং গায়ে বৈধ লাইসেন্স নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। আগামী ১৫ মে ২০২৫-এর পর কোনো রিকশা নীল রঙ ও লাইসেন্স নম্বর ছাড়া পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না।”ইউএনও জানান, নির্দেশনা অমান্যকারী অটোরিকশার বিরুদ্ধে জরিমানা, জব্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “এ উদ্যোগ নাগরিক দুর্ভোগ কমানো, অটোরিকশা চিহ্নিতকরণ সহজ করা এবং অবৈধ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।”এই সিদ্ধান্তে পৌর এলাকায় সড়ক শৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। ইউএনও সকল অটোরিকশা মালিক ও চালকদের প্রতি যথাসময়ে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।পৌর এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে যাত্রী হয়রানি কমবে এবং যানবাহন নিয়ন্ত্রণ সহজ হবে। তবে কেউ কেউ বলেছেন, সময়সীমা আরও কিছুটা বাড়ালে ভালো হতো, যাতে সব চালক প্রস্তুতি নিতে পারেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬) নামে এক শিশুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর Read more

দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে Read more

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম Read more

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দের নির্দেশ
যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দের নির্দেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে দুটি স্থাবর সম্পদ ক্রোক ও দেশটির স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ২ অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার Read more

জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ
জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাঁচ গ্রামের মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন