দাপুটে অভিনেত্রী, গম্ভীর ব্যক্তিত্ব আর সিরিয়ালে দৃঢ়চরিত্রের জন্য খ্যাত অঞ্জনা বসু। কিন্তু বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন তিনি।’রামকৃষ্ণ ও সারদা’ সিরিয়ালে সুযোগ পাওয়ার পর এক্সিকিউটিভ প্রযোজকের কাছ থেকে পান এমন এক প্রস্তাব, যা তার জীবনকেই নাড়িয়ে দিয়েছিল।একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঞ্জনা বলেন, ‘ওই প্রযোজক স্পষ্ট বলেছিলেন, তার সঙ্গে রাত না কাটালে আমাকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হবে।’তার উত্তরে অভিনেত্রী অঞ্জনা জানিয়ে দেন, ‘আমি তা পারব না। প্রয়োজনে আমাকে বাদ দিন। কিন্তু সেই স্পষ্টতা তাকে একা করে দিয়েছিল ভয়ে, আতঙ্কে। ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। গ্রিনরুমে সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতাম’। অভিনেত্রী আরও বলেন, ‘তার কোনো কাজ করিনি। কিন্তু প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টালিউডে টিকে থাকা যায়। তাই তারই এক বিজ্ঞাপনে দ্বিগুণ টাকা নিয়ে কাজ করেছিলাম।’ পারিশ্রমিকের সেই টাকা ঘরে বিছিয়ে শুয়ে থাকতেন, যেন পুরনো দুঃসহ স্মৃতি কিছুটা হলেও মুছে যায়।তবে এখানেই থেমে থাকেননি অঞ্জনা। তিনি জানান, এক নামী পরিচালকও তাকে এমন কুপ্রস্তাব দিয়েছিলেন। তার অভিযোগে ফের আলোচনায় উঠে এলো টলিউডের অন্ধকার চিত্র যেখানে রাতের নীরবতা অনেক সময় উচ্চমূল্য দাবি করে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল
ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল

ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৬ জুলাই) তার সাজা কার্যকর Read more

নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক Read more

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগান ও লঙ্কানদের মধ্যকার লড়াই Read more

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় Read more

এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ
এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া-ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে। সোমবার (৫ Read more

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন