পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) একযোগে সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে অনেকে প্রথমবারের মতো এসব দায়িত্ব পেয়েছেন, যা প্রশাসনিক পরিসরে নতুন গতি আনবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎতা থাকবে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজন হল প্রভোস্ট, একজন পরিবহন প্রশাসক এবং তিনজন বিশেষায়িত সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রীহল-২–এর প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু। এ ছাড়া, ছাত্রহল-২–এর প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান। ছাত্রহল-১–এর নতুন প্রভোস্ট হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক, যিনি এর আগে এই দায়িত্বে ছিলেন না।বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে পরিবহন পুলের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর।প্রশাসনিক দক্ষতা ও একাডেমিক উদ্যোগ সম্প্রসারণে তিনটি সেলের পরিচালনায় পরিবর্তন আনা হয়েছে। ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (IIED)–এর পরিচালক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম।সেল ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন (CNIC)–এর দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ। এছাড়া, রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেল (RTTS)–এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: লোকমান আলী।একযোগে এতগুলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা মনে করছেন, এ ধরনের রদবদলে প্রশাসনিক কার্যক্রম যেমন গতিশীল হবে, তেমনি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও তা সহায়ক ভূমিকা রাখবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিম তীরে অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল
পশ্চিম তীরে অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল। পশ্চিম তীরজুড়ে ১৯টি বসতি স্থাপনকারীদের আউটপোস্টকে বৈধতা দেওয়ার Read more

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।শনিবার (১৯ এপ্রিল) বেলা Read more

মালয়েশিয়ায় পা রাখতেই বিক্ষোভের মুখে ট্রাম্প
মালয়েশিয়ায় পা রাখতেই বিক্ষোভের মুখে ট্রাম্প

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় দফার বিক্ষোভ চলছে। আজ রোববার (২৬ অক্টোবর) বিকেলে আম্পাং পার্ক এলআরটি স্টেশনের Read more

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেফতার
ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেফতার

ইরানে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।বুধবার (২৪ Read more

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন