ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাকিব (৩০) নামে যুবক ও নিপা (২৬) নামে যুবতীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে পৌর শহরের শান্তিবাগ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগ, বিবাহিত হওয়ার পরও রাকিব স্ত্রীকে রেখে ওই মেয়েকে ভাড়া বাসায় রেখে ঘর-সংসার শুরু করেছিলেন।পীরগঞ্জ থানার এসআই সজল বসাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার (১৮ আগস্ট) রাতে পৌর শহরের শান্তিবাগ মাঠ এলাকায় আমিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে রাকিব ও নিপা নামে ২ জনকে আটক করা হয়।আটক নিপা পীরগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকার মৃত গিয়েস উদ্দিনের মেয়ে। আর রাকিব রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, নেকমরদ বাজার এলাকার রাকিব নামের ওই যুবক বিবাহিত হয়েও পীরগঞ্জে বাসা ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবত এই মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আসছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশ দিয়ে তাদের ধরিয়ে দেয়।পরে রাকিব ও নিপা অপরাধ স্বীকার করলে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর নিপাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত যুবক-যুবতীকে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬টি মরদেহই পোশাক কারখানার ভবন থেকে পাওয়া গেছে। Read more

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে Read more

নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার
নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার Read more

নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার
নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার

অ্যাপল তাদের নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ আগামী সেপ্টেম্বরে উন্মোচন করতে যাচ্ছে। আগের তুলনায় এই ঘড়িতে থাকবে আরও উন্নত প্রযুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন