রাশিয়ার একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদন বলে হয়, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক শহরের কাছে কোপেইস্কে একটি গোলাবারুদের কারখানায় এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লাস্টমাস সামরিক প্ল্যান্টে বিস্ফোরণ এবং আগুনের গোলা দেখা গেছে।চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার জানান, বিস্ফোরণের পরপরই সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং একটি কমান্ড সেন্টার স্থাপন করে। শহরের বাসিন্দা বা বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই বলেও জানান তিনি। গভর্নর বলেন, যে আগুন লেগেছিল তা নিভে গেছে। তবে কোন কারখানায় বিস্ফোরণ হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। বিস্ফোরণের কারণও জানাননি। বলেছেন, কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।  হতাহতের সংখ্যা জানিয়ে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১০ জনের নিহত হয়েছে। আরও ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। এর আগে গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে অন্তত তিনজন নিহত হন। গত শনিবার (১৮ অক্টোবর) আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাননি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মডেল মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব
মডেল মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব

মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২১ এপ্রিল) দেশের সব ব্যাংকের Read more

দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ: আজহারি
দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ: আজহারি

দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।আজ রবিবার (১৩ Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে Read more

কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে কিশোরগঞ্জের হাওরের ধনুসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। বিভিন্ন ফেরিঘাটে পানি উঠে যাওয়ায় ইতোমধ্যেই Read more

উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন
উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও প্রায় শতভাগ ভোট পেয়ে নির্বাচনে জয় পেয়েছেন। দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন Read more

অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী
অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী

ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন