ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের প্রতিদিনের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অনেক সময় দেখা যায়, হঠাৎ করে কেউ আপনার মেসেজের উত্তর দিচ্ছে না, তার ‘লাস্ট সিন’ দেখা যাচ্ছে না, কিংবা প্রোফাইল ছবিও আর আগের মতো দেখা যাচ্ছে না। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে তিনি কি আপনাকে ব্লক করে দিয়েছেন? যেহেতু হোয়াটসঅ্যাপ এই বিষয়ে সরাসরি কোনো নোটিফিকেশন দেয় না, তাই বিষয়টি নিশ্চিত করা কঠিন। তবে কিছু লক্ষণ দেখে ধারণা করা যায়, সত্যিই কি আপনাকে ব্লক করা হয়েছে কি না।প্রথমত, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস আর দেখা না গেলে সেটা একটি বড় ইঙ্গিত হতে পারে। যদি অনেকবার চেক করার পরও ওই ব্যক্তির ‘লাস্ট সিন’ বা ‘অনলাইন’ দেখা না যায়, তাহলে সন্দেহ করার কারণ থাকে। তবে মনে রাখতে হবে অনেকে প্রাইভেসি সেটিংস থেকেও এই অপশন বন্ধ করে রাখেন। তাই একে চূড়ান্ত প্রমাণ বলা যাবে না, বরং এটিকে প্রাথমিক সংকেত হিসেবেই বিবেচনা করা উচিত।দ্বিতীয়ত, প্রোফাইল ছবি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াও একটি লক্ষণ। যদি কেউ আপনাকে ব্লক করে, তবে তার প্রোফাইল ছবির জায়গায় শুধু একটি ধূসর আইকন দেখা যায়। এমনকি তিনি ডিপি পরিবর্তন করলেও আপনার কাছে নতুন ছবি দেখা যাবে না। তাই দীর্ঘদিন একই জায়গায় ফাঁকা আইকন দেখলে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।তৃতীয়ত, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট না হলে সেটিও ইঙ্গিত হতে পারে। যদি কল করার সময় শুধু ‘কলিং’ দেখায়, কিন্তু ‘রিংগিং’ না দেখিয়ে কল কেটে যায়, তবে আপনাকে ব্লক করা হতে পারে। যদিও খারাপ ইন্টারনেট সংযোগ থাকলেও এমনটা ঘটতে পারে তাই বিষয়টি মিলিয়ে দেখা জরুরি।চতুর্থত, মেসেজে শুধু একটি টিক থাকাও গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত একটি টিক মানে মেসেজ পাঠানো হয়েছে, দুটি ধূসর টিক মানে ডেলিভার হয়েছে, দুটি নীল টিক মানে মেসেজ পড়া হয়েছে।কিন্তু যদি আপনাকে ব্লক করা হয়, তবে দ্বিতীয় টিক আর আসবে না। অর্থাৎ মেসেজটি তার ফোনে পৌঁছাবে না। তখন দীর্ঘদিন শুধু একটি টিক দেখলেই বোঝা যায় আপনাকে সম্ভবত ব্লক করা হয়েছে।অনেকে এ ধরনের পরিস্থিতিতে অযথা দুশ্চিন্তায় পড়ে যান, চ্যাট ডিলিট করেন বা সরাসরি প্রশ্ন করেন। কিন্তু আসলে ব্লক করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এটি কারও গোপনীয়তা বজায় রাখারই অংশ। মাঝে মাঝে এটি সাময়িকও হতে পারে, আবার শুধুই প্রাইভেসি সেটিংসের পরিবর্তনের ফলেও এমনটা মনে হতে পারে।যদি সত্যিই আপনাকে ব্লক করা হয়ে থাকে, তাহলে কী করবেন? এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অপর ব্যক্তির ব্যক্তিগত স্পেসকে সম্মান জানানোই উত্তম। কথা বলা খুব জরুরি হলে এসএমএস, ই-মেইল বা সরাসরি যোগাযোগের মতো অন্য মাধ্যম ব্যবহার করতে পারেন।হোয়াটসঅ্যাপ কখনোই সরাসরি জানাবে না যে কেউ আপনাকে ব্লক করেছে কি না। তবে ‘লাস্ট সিন’ না দেখা, প্রোফাইল ছবি উধাও হওয়া, শুধু একটি টিক দেখা, কল কানেক্ট না হওয়া এসব মিলিয়ে ধারণা করা যায়। তবুও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব সম্ভাবনা বিবেচনা করা সবসময়ই বুদ্ধিমানের কাজ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি
বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি

গাজীপুরের সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ Read more

বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার
বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল Read more

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সফলভাবে আঘাত হানে। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ Read more

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

 আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিবারের মতো এবারও ঈদের Read more

পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল
পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

৩ শতাধিক বছরের পুরনো ব্রহ্মপুত্র নদীর ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। হাজারো নারী-পুরুষের ভিড়ে নদীর আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। Read more

ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব সরকারি হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন