ঝিনাইদহ শহরের মধ্যে দিয়ে বয়ে চলা মহাসড়কের পাশে সরকারি জায়গায় গড়ে উঠেছে জমজমাট বালুর ব্যবসা, এমনকি পাড়া-মহল্লার মধ্যে অবস্থিত রাস্তার পাশের খালি জায়গায়ও চলছে তা।শহরের মধ্যে ঘুরে দেখা যায়, ঝিনাইদহ শিশু একাডেমির প্রবেশপথের ধারেই দীর্ঘদিন ধরে চলছে বালুর ব্যবসা, শহীদ মসিউর রহমান সড়কের পাশে অবস্থিত জবেদা খাতুন একাডেমির চারপাশ জুড়ে একাধিক ব্যবসায়ী বালু রেখে খুচরা ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন, এতে করে ঐ এলাকায় সব সময় বায়ুদূষণ হচ্ছে, অসম্ভব হয়ে পড়েছে মাস্ক ছাড়া চলাচল।সরেজমিনে দেখা যায়, শহীদ মশিউর রহমান সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার দুপাশেই সরকারি জায়গা দখল করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যবসায়ী।ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম জানান, ‘আমার বাড়ির প্রবেশের প্রধান রাস্তার পাশে সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করছে, এতে করে শিশু,বৃদ্ধা সহ সকল বয়সের মানুষ এ্যাজমা, হাপানি, সহ ফুসফুস জনিত জটিল রোগে আক্রান্ত হচ্ছে, সংশ্লিষ্ট প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না আমি বুঝতে পারছি না।’ঝিনাইদহ শিশু একাডেমিতে পড়ুয়া এক ছাত্রের অভিভাবক জানান, ‘এই পথ দিয়ে আসা যাওয়ার সময় প্রতিবার আমার নাক-মুখ ঢেকে রাখতে হয়।’এ ব্যাপারে জানতে চাইলে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মুন্তাছির রহমান জানান, আমরা ইতিমধ্যে ৫টি অভিযান পরিচালনা করেছি, কয়েকজন কে শাস্তির আওয়াত এনেছি,আমাদের অভিযান চলমান থাকবে।’ জানা যায়, ‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’ অনুযায়ী বায়ুদূষণ সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড হবার বিধিমালা রয়েছে।নির্মাণ কার্যক্রম থেকে দূষণ রোধে আইনে বলা হয়েছে, ‘রাস্তা, ড্রেন, ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, মেরামত বা সংস্কার কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ছয়টি ব্যবস্থা নিতে হবে। নির্মাণস্থলে যথাযথ অস্থায়ী ছাউনি বা বেষ্টনী স্থাপনসহ নির্মাণাধীন ভবন আচ্ছাদিত রাখতে হবে। সব ধরনের নির্মাণসামগ্রী (মাটি, বালি, রড, সিমেন্ট, ইত্যাদি) আবৃত বা ঢেকে রাখতে হবে। নির্মাণসামগ্রী (মাটি, বালি, সিমেন্ট, ইট, ময়লা-আবর্জনা) পরিবহনে ব্যবহৃত ট্রাক, ভ্যান বা লরি আবৃত বা সম্পূর্ণভাবে ঢেকে পরিবহনের ব্যবস্থা করতে হবে।’এছাড়াও বলা হয়েছে, ‘মাটি, বালি, সিমেন্ট, ইট, ময়লা-আবর্জনা, ইত্যাদি পরিবহন ও নির্মাণকাজে ব্যবহৃত ট্রাক, ভ্যান বা লরির চাকার কাদা-মাটি বা ময়লা-আবর্জনা সম্পূর্ণভাবে পরিষ্কার করে রাস্তায় চলাচলের ব্যবস্থা করতে হবে। নির্মাণসামগ্রী (মাটি, বালি, সিমেন্ট, ইত্যাদি) রাস্তায়, ফুটপাতে বা যত্রতত্র ফেলে রাখা যাবে না এবং নির্মাণকাজে সৃষ্ট বর্জ্য খোলা অবস্থায় সংরক্ষণ বা পোড়ানো যাবে না। এছাড়া নির্মাণ, পুনর্নির্মাণ বা মেরামত স্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি বা ধুলাবালি নিয়ন্ত্রণকারী কেমিক্যাল ছিটাতে হবে।’এসব নিয়ম না মানলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে বলে বিধিমালায় উল্লেখ করা হয়েছে।জানতে চাইলে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজিব চক্রবর্তী জানান, ‘বায়ুদূষণের এর কারণে ফুসফুস জনিত রোগের সংখ্যা বেড়েছে, এ্যাজমা, হাপানি, এলার্জি সহ জটিল ও কঠিন রুগীর সংখ্যা বাড়ছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন

টাঙ্গাইলে ট্রেন দুৃৃর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নারী ও শিশুস নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুরে নামাজে জানাজা Read more

‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’
‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’

কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা এটা স্বীকার করে রাজনীতি করি। আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে Read more

চীনে আঘাত হানল টাইফুন মাতমো
চীনে আঘাত হানল টাইফুন মাতমো

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় Read more

ডিভোর্সের দিন রাতেই নিখোঁজ, চার দিন পর উদ্ধার হল নারীর লাশ
ডিভোর্সের দিন রাতেই নিখোঁজ, চার দিন পর উদ্ধার হল নারীর লাশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউ খেত থেকে তনজিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের সময় তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ককে নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক Read more

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন