ভারত ও পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ মনে করে কূটনৈতিক দিক থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।তিনি বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসন করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থানে ফিরে আসবে বলে তারা মনে করেন।এদিকে বুধবার (০৭ মে) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।’সেখানকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় দেশকে বাংলাদেশ অনুরোধ করেছে যেন তারা শান্ত থাকে, ধৈর্য প্রদর্শন করে এবং পরিস্থিতির আরো অবনতি হতে পারে, এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকে।”’বাংলাদেশ আশা করছে, আঞ্চলিক শান্তি, উন্নতি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে এই উত্তেজনার অবসান হবে,” বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ভারত, পাকিস্তানের এই সংঘাতে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না। এরপরও বংলাদেশের পণ্য আমদানি-রপ্তানিতে ভারতের আকাশপথে কোনো সমস্যা হয় কি না, সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে।সূত্র: বিবিসি বাংলাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলা
রাজশাহীতে সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলা

রাজশাহীর পুঠিয়ায় সরকারি কম্বল দেওয়া বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় বিএনপির ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব
সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের সময়সূচি নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, Read more

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এএফপিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ Read more

গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা
গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ি নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলছেন, গত অর্থবছরে বিমানবন্দরটি আয় করেছে প্রায় তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন