সমুদ্র উপকূল রক্ষায় সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। এবারের মৎস্য সপ্তাহের ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।প্রধান উপদেষ্টা বলেন, ‘মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করেছে মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য হবে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন তাঁরা বৈষম্যের শিকার না হয়।’মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় মৎস সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।তিনি বলেন, চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে। অনেক তরুণ উদ্যোক্তা মৎস্য চাষে এগিয়ে আসছে। বর্তমানে আমিষের চাহিদা মেটানোতে চাষের মাছের অবদান অনেক বেশি। কিন্তু ইলিশ মাছ দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে দেয়া সম্ভব হচ্ছে না। ঠিক সময়ের নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টা বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির একটি উপহার। এটি আল্লাহর দান। প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত নির্মম। এর প্রতি সদয় হওয়ার চিন্তা আমাদের মাথায়ও আসে না। আজকের এই দিনে আমরা উদযাপন করবো কিন্তু প্রকৃতির প্রতি সদয় হবার কথাও আমাদের চিন্তা করতে হবে। আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অনেক জিনিসের মতো মাছও বোধহয় আমাদের কপাল থেকে চলে যাবে। সব বর্জ্য আমরা পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি। নদী পালনের কথা কেউ বলে না।তিনি আরও বলেন, মৎস্য শিল্প নিয়ে দেশে একটা ইন্ড্রাস্টি গড়ে তুলতে হবে। এর জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে । এছাড়া সমুদ্র উপকুলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ , পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মত দেশে সুস্বাস্হ্য নিয়ে থাকা কঠিন যাচ্ছে।অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য ও ২ জনকে ব্রঞ্জ পদক প্রদান করা হয়।এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক প্রদান করা হয়।এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে রয়েছে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ভারতে সাজা খেটে দেশে ফিরলেন শিশুসহ ২৪ জন
ভারতে সাজা খেটে দেশে ফিরলেন শিশুসহ ২৪ জন

বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। এদের Read more

মক্কা নগরীকে ঘিরে নতুন পরিকল্পনা সৌদির
মক্কা নগরীকে ঘিরে নতুন পরিকল্পনা সৌদির

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা Read more

৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের
৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের

দীর্ঘ ৯০ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। বিশ্রামের পর Read more

২২ অক্টোবর: নামাজের সময়সূচি
২২ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৬ কার্তিক ১৪৩২ বাংলা, ২৯ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকি ঘিরে দুদেশের মধ্যে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন