ভোলা সদর উপজেলায় ব্যটারী চালিত অটোরিকশার চাপায় প্রান গেলো রিদামনি (৯) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর। বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যংকের হাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রিদামনি ওই ইউনিয়নের চর রমেশ গ্রামের দিদার মিয়ার মেয়ে। এবং ব্যংকের হাট প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।নিহতের নানা কামাল হোসেন সময়ের কন্ঠস্বরকে জানান, প্রতিদিনের মত সকালে স্কুলে আসেন রিদামনি। এরপর সাড়ে ১১টার স্কুল ছুটি হলে বাড়ির উদ্দেশ্য যাওয়ার জন্য বের হলে পথিমধ্যে একটি ব্যটারী চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বিভিন্ন অপরাধে সাজা শেষে ৫০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।ফেরত আসাদের মধ্যে বাংলাদেশের ২২ জন, ভিয়েতনামের ৯ জন, Read more

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। আজ শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির Read more

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ Read more

মেহেরপুরে ৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ১
মেহেরপুরে ৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ১

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মেহেরপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন