চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে দেখা গেছে বিশৃঙ্খলার চিত্র। জার্মান ক্লাবটির সমর্থকদের একটি অংশ স্টেডিয়ামের আসন ভাঙচুর, পার্টিশন ক্ষতিগ্রস্ত করা থেকে শুরু করে টয়লেট পর্যন্ত নষ্ট করে দিয়েছে—এমনই অভিযোগ তুলেছে বার্সাশুধু ভাঙচুরই নয়, উপরের সারিতে থাকা ফ্রাঙ্কফুর্টের সমর্থকেরা নিচের দিকে থাকা বার্সা দর্শকদের ওপর বিভিন্ন বস্তু নিক্ষেপ করেছে বলেও জানিয়েছে ক্লাবটি।স্প্যানিশ দৈনিক স্পোর্ট জানিয়েছে, ঘটনার পুরো ক্ষয়ক্ষতির তালিকা ইতিমধ্যে ইউয়েফার হাতে তুলে দিয়েছে বার্সেলোনা। ক্লাবের আশা—ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবার কঠোর পদক্ষেপ নেবে এবং দায়ী সমর্থকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। বার্সার পক্ষ থেকে বিশেষভাবে দাবি এসেছে—অভিযুক্ত ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের অন্তত ইউরোপীয় ম্যাচে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া উচিত।এ ঘটনার পাশাপাশি সামনে এসেছে টিকিট ব্যবস্থাপনার নতুন অনিয়ম। ক্লাবের অভ্যন্তরীণ তদন্তে প্রায় ৫০০টি সন্দেহজনক টিকিট লেনদেন ধরা পড়েছে। বার্সেলোনা মনে করছে, প্রায় ১,০০০ ফ্রাঙ্কফুর্ট সমর্থক কোনো অফিসিয়াল টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছে।ইউয়েফা বর্তমানে অভিযোগ ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে। এখন অপেক্ষা—ইউরোপিয়ান ফুটবলে এমন অঘটনের পর কী শাস্তি আসে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার (০৫ মে) আপিল বিভাগের Read more

নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন
নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিষদের আহবানে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে Read more

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা; নিহত চারজনের দাফন সম্পন্ন
মেঘনায় লঞ্চ দুর্ঘটনা; নিহত চারজনের দাফন সম্পন্ন

মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষে নিহত চারজনের মরদেহ ভোলার নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) Read more

বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে 'সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স' এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ Read more

অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা
অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা

বয়স শুধু মুখের বলিরেখায় নয়, ধরা পড়ে জিনের গঠনে- এমনটাই বলছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার-এর একদল বিজ্ঞানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন