ভারতের নয়াদিল্লিতে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী জোটের প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালের দিকে দেশটির বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী নেতৃত্বাধীন এই বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ শতাধিক এমপিকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় বিক্ষোভে অংশ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অন্তত দুজন এমপি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে রাহুল গান্ধীসহ অন্যান্য এমপিরা তাদের সহায়তায় এগিয়ে আসেন এবং গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেন।দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে সংসদ ভবন এলাকা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশন অভিমুখী বিক্ষোভ মিছিল মাঝপথে থামিয়ে দেয় পুলিশ। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া বিরোধী দলীয় এমপি অখিলেশ যাদবসহ অনেকে পুলিশের ব্যারিকেড টপকে সামনে যাওয়ার চেষ্টা করেন।সরকারের বিরুদ্ধে ‘ভোট চোর, গদি চোর-সহ’ বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও অবস্থান ধর্মঘটের মাঝেই তৃণমূল কংগ্রেসের দুই এমপি মহুয়া মৈত্র ও মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়েন। বিক্ষোভে অংশ নেওয়া এমপিরা পানি ও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করার চেষ্টা করেন। পরে মিতালি বাগকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দিল্লিতে এই বিক্ষোভে অংশ নেওয়া লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন এমপিকে গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির অন্যতম নেতা জয়রাম রমেশসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পর রাহুল গান্ধী জানান, এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান রক্ষার জন্য। তিনি বলেন, সত্য পুরো দেশের সামনে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, জনগণের ভোটাধিকারের সুরক্ষার জন্য গণতান্ত্রিক অধিকার চুরির বিরুদ্ধে এই লড়াই চলবে। তিনি জোর দিয়ে বলেন, বিজেপির কাপুরুষোচিত একনায়কতন্ত্র আর চলবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে Read more

বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ
বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে Read more

ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে

ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা Read more

ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে Read more

আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির
আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা—শুধু ব্যাটিং নয়, তা যেন সাহস, দাপট আর অসাধারণ স্কিলের নিখুঁত প্রকাশ।  হাতে গোনা কয়েকজন Read more

আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে
আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে

সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করায় নির্বাচনের সময় তাদের বিচারিক ক্ষমতার প্রশ্নে নানা আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনকালীন বিচারক ক্ষমতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন