কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করেছে চিকিৎসকরা।আজ সোমবার (১১ আগস্ট) ভোরে মিরপুর উপজেলার বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।আহত ওই সাংবাদিকের নাম ফিরোজ আহমেদ (৬০)। তিনি স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকায় কাজ করেন। এছাড়াও তিনি মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। এর পাশাপাশি আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গেল দুই সপ্তাহ আগে ফিরোজ আহমেদের নাতি ছেলে ও প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পরে অভিভাবক দ্বন্দ্বে পর্যন্ত পৌঁছায়। পরবর্তীতে মুক্ত ঘটনাটি মীমাংসা হয়। সবশেষে সোমবার ভোর রাতে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ফিরোজ আহমেদের ওপর হামলা চালায় প্রতিবেশী মিলন ও তার লোকজন। এসময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফিরোজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন।মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি বলেন, ফিরোজ আহমেদ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক। একজন সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের Read more

পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান
পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

উত্তেজনার মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। রবিবার (১২ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এ Read more

বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে Read more

পেট্রাপোলে বেনাপোলে বাংলাদেশি আমদানিকারকের ১৫ কোটি টাকার পণ্য আটক
পেট্রাপোলে বেনাপোলে বাংলাদেশি আমদানিকারকের ১৫ কোটি টাকার পণ্য আটক

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা ৫টি ট্রাক জব্দ করেছে ভারতীয় বিএসএফ ও কাস্টমস। সোমবার (১ সেপ্টেম্বর) Read more

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন