চলমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামুল্যে প্রদান করা হবে।চলমান তীব্র তাপদাহ মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাসমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সমন্বয় করে এ সেবা নিশ্চিত করা হবে।ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকগণ ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার

ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ Read more

ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ
ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া Read more

গরমে রাস্তার পাশের শরবতে সর্বনাশ!
গরমে রাস্তার পাশের শরবতে সর্বনাশ!

গরমে শরীর থেকে বের হয় ঘাম। বেশি ঘামের কারণে শরীর দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি Read more

আমিরাতে লটারিতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি
আমিরাতে লটারিতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী। এই ২৫০ সোনার দাম Read more

চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শনিবার (৩ মে) রাত Read more

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের
‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন