ক্যালিফোর্নিয়ায় অপরাধ দমনে ট্রাম্প প্রশাসনের মোতায়েন করতে চাওয়া ন্যাশনাল গাার্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন একজন ফেডারেল বিচারক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি এই নিষেধাজ্ঞা আরোপ করেন। খবর রয়টার্সেরসান ফ্রান্সিসকোভিত্তিক মার্কিন জেলা বিচারক চার্লস ব্রেয়ার একটি আদালতের নথি অনুযায়ী ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট যুক্তরাষ্ট্র জেলা আদালতের জন্য এই আদেশ জারি করেছেন। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই আদেশ জারি রাখার নির্দেশ দেন। বৃহৎ পরিসরে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে জুন মাসে ট্রাম্প ৪ হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০ সক্রিয় মার্কিন মেরিন মোতায়েনের নির্দেশ দেন।ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে শহর জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পাশাপাশি তিনি ডেমোক্র্যাটদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ডেমোক্র্যাটরা অভিযোগ করেন- অভিবাসন বিরোধী নীতি বাস্তবায়নের জন্য ট্রাম্প সেনাবাহিনী ব্যবহার করছে। ডেমোক্র্যাট নেতা নিউসোমের দায়ের করা মামলায় বলা হয়, সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রথা এবং পোসে কোমিতাতাস অ্যাক্ট নামে পরিচিত আইনের লঙ্ঘন। ফলে অভ্যন্তরীণভাবে সেনাবাহিনী মোতায়েন এই আইনের মাধ্যমে সীমিত করা হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পাল্টা যুক্তি হলো, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে ফেডারেল কর্মী ও সম্পদ রক্ষার জন্য সেনা ব্যবহারের অনুমতি দিয়েছে, যা পোসে কোমিতাতাস অ্যাক্টের ব্যতিক্রম হিসেবে গণ্য।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ
শিবচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সী কাদিরপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন
বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয়, সে বিষয়ে সতর্ক Read more

বদরখালীর সড়কের গর্ত যেন ছোট ছোট পুকুর, চরম দুর্ভোগ
বদরখালীর সড়কের গর্ত যেন ছোট ছোট পুকুর, চরম দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর ব্যস্ততম সড়কটি গর্তে যেন ছোট ছোট পুকুর হয়ে গেছে। এ সড়কটি বদরখালী বাজারের প্রধান সড়ক। এ Read more

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা
নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফয়সাল মিয়া (২০)নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১৩ Read more

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর
লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি Read more

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন