ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে এখনো বড় কোনো যানজট সৃষ্টি হয়নি।মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম প্রান্ত, হাটিকুমরুল গোলচত্বর হয়ে রায়গঞ্জের চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। অপরদিকে রাজশাহী অভিমুখে সলঙ্গা এবং পাবনাগামী বোয়ালিয়া এলাকাতেও ছিল যানবাহনের চাপ।ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকেও অনেক নিম্নআয়ের মানুষ বাড়ি ফিরছেন। এসব ট্রাকে নারী ও শিশুর উপস্থিতিও চোখে পড়েছে।ঘরমুখো মানুষের চাপের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেলেও বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।যাত্রীরা জানান, সকালে সড়কে যানজট না থাকলেও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। সাধারণ সময়ে সিরাজগঞ্জগামী বাস ভাড়া যেখানে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মুনতাছিরুল ইসলাম বলেন, পুলিশ উত্তরবঙ্গগামী মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাস্তায় কোনো যানজট হওয়ার সম্ভাবনা নেই। জনগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে, সে জন্য আমরা কাজ করছি। যানজট এড়াতে উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য বিকল্প সড়ক চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে এবং চালকরা নিয়ম মেনে চললে ঈদযাত্রা স্বস্তিদায়কই থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ Read more

ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল Read more

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে Read more

খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন