আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতা। এ উপলক্ষে প্রতি বছর ১৬ ডিসেম্বর বিশেষভাবে উদযাপিত হয়। তবে এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে। পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি।বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহুর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।’ এদিকে বিজয় দিবস নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর এমন পোস্ট দৃষ্টি এড়ায়নি বাংলাদেশি নেটিজেনদের। মোদির সেই পোস্ট শেয়ার করে বাংলাদেশি নাগরিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।এরআগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবস নিয়ে একটি পোস্ট দেয়। তারা সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করেছে। দেশটির সেনাবাহিনী বলেছে, ‘বিজয় দিবস শুধুমাত্র কোনো একটি তারিখ নয়— এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের একটি প্রতীক।’মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয় যুদ্ধ করেছে উল্লেখ করে তারা বলেছে, ‘এটি ছিল সেই বিজয়। যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে নিয়ে গেছে চূড়ান্ত স্বাধীনতার দিকে। এটি এমন বিজয় যা ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুন করে গড়ে তুলেছে, দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে।’ ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে, ‘পাকিস্তানি সেনাবাহিনী পুরো জাতির ওপর যে নৃসংশতা, অত্যাচার এবং নিষ্ঠুরতা চালিয়েছে, এই যুদ্ধ সেটির অবসান ঘটিয়েছে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত

আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে Read more

যশোরে অস্ত্র উদ্ধার মামলার সোহাগ গ্রেফতার 
যশোরে অস্ত্র উদ্ধার মামলার সোহাগ গ্রেফতার 

ঝিকরগাছায় কাউরিয়া গ্রামে হাঁসের খামার থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার মামলার প্রধান আসামি ডাকাত সোহাগ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৩ Read more

ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা
ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা

মরুর অঞ্চল পেরিয়ে সুস্বাদু কুনাফা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদে অতিথি Read more

১৯ আগস্ট: নামাজের সময়সূচি
১৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!
ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা Read more

প্রো-ভিসি ১০ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন : জাবি অধ্যাপক
প্রো-ভিসি ১০ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন : জাবি অধ্যাপক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হলে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন