বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান।তারেক রহমান লিখেন, জামায়াতের জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে। আমাদের রাজনৈতিক ইতিহাসে, যুক্তি-তর্কের বিবাদ আছে, কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি আমাদের নেই। দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি দলের জন্য, কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করি নাই। নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি। এনসিপি সূত্রে জানা গেছে যে তারা জামায়াত জোটের কাছে ৫০টি আসন চায়। এ নিয়ে আলোচনা চলছে। এনসিপি ঠিক কতটি আসন পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।অন্যদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও রোববার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন। তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাজনূভা জাবীন নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আখতার এ তথ্য জানিয়ে বলেন, আমাদের আন্দোলনের যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা বাস্তবায়ন করার জন্য সমঝোতার বিষয়ে আলাপ-আলোচনা চলমান। সংস্কারের লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও আলোচনার পথ সবসময় খোলা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড়ে ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
রামগড়ে ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

খাগড়াছড়ির একমাত্র জুলাই শহীদের সমাধিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ Read more

আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি
আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগ পরীক্ষার ব্লাড নিচ্ছেন সুইপার
যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগ পরীক্ষার ব্লাড নিচ্ছেন সুইপার

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে সুইপার দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। তিনি রীতিমতো রোগীদের প্যাথলজি পরীক্ষার ব্লাড টানছেন। Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে Read more

ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ
ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ

২০১৪ সালের ৮ জুলাই। এ দিনটাকে কি কখনো ভুলতে পারবেন ব্রাজিল সমর্থকেরা? কোনোভাবে ক্যালেন্ডার থেকে একটা দিন বাদ দেওয়া গেলে, Read more

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি

গত আগস্ট মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত ও ১২৬১ জন আহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন