ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রি-পক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কারখানার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করার কথা চুক্তিপত্রে উল্লেখ রয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট করা হবে না এবং সবাইকে প্রত্যয়নপত্র দেওয়া হবে। তবে শ্রমিকরা তাদের পাওনাদী পরিষদের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে এবং সময় মতো পাওনা না দিলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুশিয়ারি দেন। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারসেল ব্যবহার করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। কারখানা এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি
গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেব তুরস্কের কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। তারা Read more

টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মির্জাপুর পৌরশহর দিয়ে Read more

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চট্টকদার সাইনবোর্ডের আড়ালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় Read more

এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি

শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের Read more

সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার Read more

ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টাল ব্যালটের একটি ভিডিও নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এছাড়া পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন