ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি’অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির হয়ে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে।সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি’অরের ৬৯তম আসর। ২৮ বছর বয়সী দেম্বেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো।ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি অর জিতলেন দেম্বেলে। তবে গত ত্রিশ বছরের মধ্যে তার আগে স্বদেশি জিনেদিন জিদান ও করিম বেনজেমার হাতে উঠেছিল সম্মানজনক এই পুরস্কার।নারী ফুটবলে টানা তিনবার ব্যালন ডি অর জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের তারকা আইতানা বনমাতি। সব মিলিয়ে তিনবার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। দুবার এই স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার আরেক তারকা অ্যালেক্সিস পুতিয়াস।পিএসজি নিজেদের ইতিহাসে সবচেয়ে সেরা মৌসুম কাটিয়েছে গতবার। ঘরোয়া সব শিরোপা তুলেছে নিজেদের ক্যাবিনেটে। লুইস এনরিকের অধীনে প্রথমবারের মতো জেতে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। ক্লাব বিশ্বকাপে হয়েছে রানার্সআপ।ক্লাবের এত সব অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে দেম্বেলে ৩৫ গোলের পাশাপাশি সহায়তা করেন ১৬ গোলে।ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে ১৪ গোলে অবদান রাখেন দেম্বেলে। এক হ্যাটট্রিকসহ নিজে করেন ৮ গোল, সতীর্থদের দিয়ে করান ৬ গোল। পুরো মৌসুমে ৪৮টি গোলের সঙ্গে জড়িয়ে থাকেন দেম্বেলে।ব্যালন ডি অরের তালিকায় দেম্বেলের পরেই এবার ইয়ামাল। গত মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার মৃত্যুর দেড় মাস পর ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম
বাবার মৃত্যুর দেড় মাস পর ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে নেমে এসেছে গভীর শোক। একের পর এক মৃত্যুতে ভেঙে পড়েছে একটি পরিবার, আর সেই শোক Read more

লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়
লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়

কক্সবাজার পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের লাইনম্যান মোহাম্মদ সুমন মৃধার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় জমেছে। সংযোগ নিতে চাইলে ঘুষ, মিটার বদলাতে Read more

বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ।শনিবার Read more

নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস
নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস

টাঙ্গাইলের নাগরপুর থেকে রাজধানী ঢাকাগামী রুটে চলছে পরিবহন নৈরাজ্য। নিয়মকানুনের তোয়াক্কা না করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর বাস। Read more

সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প
সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই Read more

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার তদন্তে ‘সীমান্তের বাইরের সংযোগ’ প্রকাশ পাওয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন