আজ ২৭ অক্টোবর, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। ‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে হচ্ছে ১৬তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। অকুপেশনাল থেরাপি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং পরিবেশগত সমস্যা দূর করার মাধ্যমে তাকে দৈনন্দিন কাজে যথাসম্ভব স্বনির্ভর করার লক্ষ্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা সেই সকল রোগীদের জন্য প্রয়োজন, যাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম কোন না কোন ধরণের প্রতিবন্ধকতা অর্থাৎ শারীরিক অক্ষমতা বা বুদ্ধিবৃত্তির বিকাশজনিত সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে।বরাবরের মতো এবারও বিশ্বের ১১১টি দেশের সঙ্গে বাংলাদেশে উদযাপন করা হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস যা বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশন (বিওটিএ), বাংলাদেশ হেলথ্ প্রফেশন্স ইন্সটিটিউট (বিএইচপিআই) এর অকুপেশনাল থেরাপি বিভাগ এবং পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর একটি সম্মিলিত প্রয়াস।মিরপুরের সিআরপির সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত এসএমএ রোগী ও আমন্ত্রিত অতিথিরা কেক কেটে দিবসটি উদযাপনের কর্মসূচি শুরু করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অকুপেশনাল থেরাপি হলো এমন একটি চিকিৎসা ও সেবা, যার মাধ্যমে একজন শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধীকেও স্বাবলম্বী করে তোলা যায়। অকুপেশনাল থেরাপিস্টরা প্রতিবন্ধী শিশুদের যেমন—অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভ ডিসঅর্ডার বা এডিএইচডি, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, স্পাইনা বাইফিডা, বাঁকানো পা বা ক্ল্যাব ফিট, গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস, মেনিনজাইটিস, এনসেফালাইটিস ইত্যাদির চিকিৎসাসেবা দিয়ে থাকেন।’অনুষ্ঠানটির প্রথম পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন মিরপুর সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান রাকিব হোসাইন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিওটিএ) সহ-সভাপতি অনিমা দাস নুপুর, মিরপুর সিআরপির ডিপুটি জেনারেল ম্যানেজার মোর্শেদুল কাদের, কিউর এসএমএ বাংলাদেশের সভাপতি শাহাদাত হোসেন, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, জুনিয়র কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট এসএম ফারহান বিন হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট মনীষা চক্রবর্তী।এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিরল এসএমএ রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি সিআরপি, কিউর এসএমএ বাংলাদেশ এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা আরো বলেন, ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা এসএমএ একটি বিরল রোগ। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরোন, তা নষ্ট হওয়াই জিনঘটিত এ রোগের কারণ। ওষুধের পাশাপাশি থেরাপি এই রোগে আক্রান্ত রোগীদের বিশেষ উপকারে আসে। তাই এসএমএর সাথে অকুপেশনাল থেরাপি বিষয়টিও জড়িত। আগামী দিনে সিআরপি এবং কিউর এসএমএ বাংলাদেশ এসএমএ রোগীদের কল্যাণে সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের অকুপেশনাল থেরাপি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান এবং স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা করা হয়। বিশ্বের ১১১টি দেশেই অক্টোবর মাসে অকুপেশনাল থেরাপি সপ্তাহ কিংবা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। এ বছর বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য অকুপেশনাল থেরাপি’।স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা এসএমএ একটি দুরারোগ্য বিরল রোগ। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও এই রোগে আক্রান্ত রোগী রয়েছে। কিন্তু সচেতনতার অভাবে এ রোগে আক্রান্তদের একটি বড় অংশ টেস্ট এবং চিকিৎসায় আওতায় আসছে না। ফলে চিকিৎসার অভাবেই অসংখ্য শিশু এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। দেশে এসএমএ রোগীদের কল্যাণে কাজ করা একমাত্র সংগঠন ‘কিউর এসএমএ বাংলাদেশ’ এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী
জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, 'যে ভাষায় আওয়ামী Read more

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার Read more

পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির
পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে: অর্থ উপদেষ্টা 
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে: অর্থ উপদেষ্টা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন