ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এর আগে, সবশেষ গত ১৪ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০ টা থেকেই। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে Read more

২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন
২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) দেশের উচ্চশিক্ষার বিকল্প স্বপ্ন হিসেবে যাত্রা শুরু করেছিল যে প্রতিষ্ঠানটি। যার প্রাণ ছিলেন জনস্বাস্থ্য বিপ্লবের চিন্তানায়ক Read more

খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের
খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের

ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরিফ উসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) Read more

ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির
ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির

ভারত যুদ্ধ শুরু করলেও তার পরিণতি নির্ধারণ করবে পাকিস্তান—এমন মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক। তিনি বলেন, সমগ্র Read more

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।শুক্রবার (৩০ Read more

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন