টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে শঙ্খনদী। নদীর পানিপ্রবাহ বিপদসীমার কাছাকাছি এসে ঠেকেছে। পানির গতি এতটাই তীব্র যে, নদীর দু’পাড়ে বসবাসরত মানুষজন ভয়ে প্রহর গুনছে—কখন পানির স্রোত ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে।সাতকানিয়ার পূর্ব কাটগড় কালিয়াইশের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘শঙ্খ তো প্রতি বছরই খ্যাপা হয়ে উঠে। এবারও মনে হচ্ছে ভয়াবহ হতে যাচ্ছে।’সরেজমিনে গিয়ে দেখা গেছে—পাহাড়ি ঢলের পানি নেমে এসে শঙ্খকে ক্রমাগত ফুলিয়ে-ফাঁপিয়ে তুলছে। নদীর বুক দিয়ে যেন বয়ে যাচ্ছে ভয়াল গর্জন। কেবল নদী নয়, উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কৃষিজমিগুলো পড়েছে সবচেয়ে বড় হুমকিতে। নিচু এলাকার অধিকাংশ সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, দুর্ভোগে পড়ছেন দিনমজুর শ্রেণির পরিবারগুলো।শঙ্খচরের কৃষক আবুল কাশেম বলেন, ‘বৃষ্টি আর ঢলে শঙ্খের পানি হঠাৎ বেড়ে গেছে। নিচু চরের সবজি ক্ষেতগুলো পানির কিনারায় চলে এসেছে। একটু আর বাড়লেই শেষ। অনেক ক্ষেত তো এখনই ডুবো ডুবো।’নদী পাড়ের মানুষ বলছে, এ দৃশ্য তাদের কাছে নতুন নয়। কিন্তু বছরের পর বছর ধরে প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। শঙ্খ নদীর পাড়ে স্থায়ী বাঁধ কিংবা সঠিক নিকাশী ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই এভাবেই বানভাসি হতে হয় তাদের।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ‘পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’তবে বৃষ্টি বন্ধ না হলে এবং ঢলের গতি না কমলে যে ২০২৩ সালের মতো বড় বন্যা সাতকানিয়াকে গ্রাস করতে পারে, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কেউই।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল
পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও এএসআই Read more

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা
ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি রাষ্ট্রপতিকে Read more

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) Read more

কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদল ও এনসিপির যৌথ মিছিল
কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদল ও এনসিপির যৌথ মিছিল

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ কুমিল্লাকে অস্থিতিশীল করার জন্য আবার চেষ্টা চালাচ্ছে—এমন অভিযোগে আজ কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল Read more

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক Read more

নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে 'জুলাই দ্রোহ মিছিল' করেছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন