ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. সাইফুল ইসলাম বিরুদ্ধে। গ্রামের সহজ-সরল মানুষের জমি দখল করলেও কেউ প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করলেই মামলার জালে জড়িয়ে দেন তিনি।রবিবার (০৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের জনতা বাজার (মায়াকানন পার্ক সংলগ্ন) এলাকায় এলাকাবাসীর ব্যনারে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।অভিযোগ রয়েছে, মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে কেউ জমি দখলের প্রতিবাদ করলে চাঁদাবাজিসহ নানা অভিযোগে মামলায় জড়িয়ে দেওয়া হয়।ভুক্তভোগী মোছাম্মৎ ছালেহা বেগম বলেন, আমাকে সাইফুল মারধোর করছে, আমাদের মোট ২৭শতাংশ জমি সে জমি থেকে আমাদের বেদখল করেছে সাইফুল। আমি তাকে বলছি আমরা এতিম সন্তানাদি নিয়ে এখানে থাকি তুমি এ জায়গা দখল করতে আইসো না। সে আমার কথা শুনে নাই, আমার বৃদ্ধ মা তাকে বুঝায়া বলে, থানায় দরবার হইছে, আমার ছেলের নাম মিথ্যা চাদাঁবাজি মামলা দিছে। আমি সাইফুলের বিচার চাই। আমার জায়গা আমি ফেরত চাই।ভুক্তভোগী মো. খায়রুল ইসলাম বলেন, আমার নামে খারিজ করা সম্পত্তি আমার সৎ মামা আমার জায়গা থেকে জোর পূর্বক বেদখল করছে। জজকোর্টে চাকরি করে বিধায় প্রভাব খাটিয়ে আমার নামে মিথ্যা মামলা দেয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথা সাইফুল ইসলাম মানেন না। আমি আমাদের জমি ফেরত চাই। ২০১১ সাল থেকে সে আমাদের সাথে এ অন্যায় করে যাচ্ছে।ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, সাইফুলের বিরুদ্ধে আদালতে সাক্ষি দিছিলাম সে কারণে তার মা,বউ, ভাগ্নি ও তার শালী সকলে মিলে আমাকে মারতে আসছিলো। আমাকে যেখানে দেখে সেখানেই মারদরের হুমকি দেয়।স্থানীয় বাসিন্দা বলেন, জেলা জজের ড্রাইভার সাইফুল ইসলাম নিরীহ খায়রুল এর নামে মিথ্যা মামলা দিয়েছে,৷ তাদের জায়গা জোর পূর্বক দখল করেছে। এমনকি সাইফুল আমার সাথেও প্রতারণা করেছে, এ প্রতারক এর হাত  থেকে আমরা রেহাই চাই।এ বিষয়ে মো. সাইফুল ইসলামের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনু হেসে বললেন ‘দিন আমাদেরও আসবে’
ইনু হেসে বললেন ‘দিন আমাদেরও আসবে’

আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে Read more

গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

গ্রিসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়া বিরাজ করার শঙ্কা তৈরি হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী Read more

বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা
বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করলেও Read more

লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১
লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১

চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতরসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে। শনিবার (০৫ Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান-ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুপক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক Read more

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঈদযাত্রার শেষ দিনেও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন