যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে মাত্র দুটি শয্যার বিপরীতে বর্তমানে আটজন শিশু চিকিৎসাধীন রয়েছে। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, সংক্রামক ওয়ার্ডে হাম আক্রান্তদের জন্য মাত্র দুটি শয্যা বরাদ্দ থাকলেও গত দুদিনে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। গত ২৯ ও ৩০ মার্চ দুপুরের মধ্যে নতুন করে চারজন শিশু ভর্তি হয়েছে। তারা হলো—যশোর শহরের মুড়লী এলাকার নূর মোহাম্মদ (৬ মাস), সদর উপজেলার রূপদিয়া কচুয়া এলাকার সাফিয়া (৯ মাস), আব্দুর রহমান এবং শংকরপুর এলাকার শিশু আয়েশা। বর্তমানে হাসপাতালে মোট আটজন শিশু হামের চিকিৎসা নিচ্ছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, জায়গার অভাবে এখনো শয্যা বাড়ানো সম্ভব হয়নি। তবে আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আলাদা ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হবে। হাম ভাইরাসজনিত রোগ হওয়ায় বর্তমানে সংক্রামক ওয়ার্ডেই আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার শয্যার বিশেষ ‘হাম ওয়ার্ড’ চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব জানান, হাম আক্রান্তরা ভর্তি হলে তাঁদের আলাদা রেখে বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হবে।যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, “জেলায় হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য
গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ করছেন শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, Read more

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে Read more

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) Read more

জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর Read more

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ
অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাজ্যভিত্তিক Read more

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের
১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, "১১ জুলাই সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন