নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।শুক্রবার (০৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে পুলিশ সিদ্ধিরগঞ্জের রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন- মা মোমেনা বেগম (৫০) ও তার মেয়ে রত্না খাতুন (২৪)। তাদের স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার আবিরপাড়া গ্রামে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রত্না খাতুন ও তার মা মোমেনার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১,৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১০,০০০ টাকা। জিজ্ঞাসাবাদে জানা যায়, মা মোমেনা বেগমের সহায়তায় মেয়ে রত্না খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের [৩৬(১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারায়] নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে অবৈধ বলুহ দেওয়ানের মেলার আয় মিলেমিশে ‘ভাগবাটোয়ারা’
যশোরে অবৈধ বলুহ দেওয়ানের মেলার আয় মিলেমিশে ‘ভাগবাটোয়ারা’

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানায় ‘অবৈধ বলুহ দেওয়ানের মেলায়’ আয়ের অর্থ মিলেমিশে ভাগবাটোয়ারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় থানা পুলিশ, Read more

মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের

মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।বাংলাদেশে চলমান গুজব, ভুয়া Read more

জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত
জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও কাজী ফিরোজ রশিদকে সিনিয়র Read more

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে   যুবকের মৃত্যু

বান্দরবানে বাড়ীর ছাদের উপর আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়াম আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) Read more

কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় Read more

মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়
মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়

হাতে মোমবাতি, ঠোঁটে প্রার্থনার সুর—এভাবে দুই কিলোমিটারেরও বেশি আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিলেন হাজারো ভক্ত। গন্তব্য ছিল মা মারিয়ার আশীর্বাদপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন