সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছে ১২৭ জন। তবে আজ মৃত্যু নেই।রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৭০ জন ছাড়াও ঢাকা বিভাগে ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।চলতি বছর ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (২০ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১২ জন ও চট্টগ্রাম বিভাগে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে মোট ৪ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বুধবার Read more

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও Read more

মিয়ানমার থেকে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, সীমান্তজুড়ে উদ্বেগ
মিয়ানমার থেকে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, সীমান্তজুড়ে উদ্বেগ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে আবারও বাড়ছে অস্ত্র চোরাচালান। সম্প্রতি একের পর এক উদ্ধার অভিযানে মিলছে ভারী আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, বিস্ফোরকসহ Read more

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন