যশোরের মণিরামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার(২ আগস্ট) বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত জিসান হোসেন (১৭) গাঙ্গুলিয়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহতের স্বজনরা জানিয়েছেন, ঘটনার দিন বিকেলে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী জিসানের বোনকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করে জিসান। এই নিয়ে দুর্বৃত্তদের সাথে তার বাকবিতন্ডার হয়। পরে যে যার মত চলে যায়। কিছু সময় পর গাঙ্গুলিয়া মেঠোপাড়ায় জিসানকে একা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, আহত জিসানের ঘাড়ের নিচের আঘাতটি গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু
নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন আগামীর Read more

ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর
ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব Read more

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু
মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক Read more

১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা
১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা

টানা এক বছরের বেশি সময় পর বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে সীমিত আকারে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা Read more

বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই
বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে Read more

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূত্রাপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন