কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩১ লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা, মদ, ট্যাবলেট, কারেন্ট জাল ও আতশবাজি উদ্ধার করেছে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন।শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে আশ্রায়ন বিওপি কর্তৃক কুষ্টিয়ার পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালানো হয়। সেখানে নদীতে ভাসমান অবস্থায় ৮,০৮০ পিস ইয়াবা ও ৭৭ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ২৭ লাখ ৩২ হাজার টাকা।বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।বিজিবির সূত্রে আরো জানা যায়, গতকাল শুক্রবার (১ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপির আওতাধীন মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ ও ২৫৭ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৩ হাজার ১০০ টাকা।এছাড়াও একই দিনে চিলমারী বিওপি কর্তৃক শান্তিপাড়া মাঠে আরেকটি অভিযানে ১,০০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট ও ১,০৮০ পিস আতশবাজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ২৭ হাজার টাকা।জব্দকৃত কারেন্ট জাল মালিকবিহীন অবস্থায় ধ্বংস করা হয়েছে এবং মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়ায় ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অধিনায়ক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটিরও বেশি Read more

বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে : ফয়জুল করীম
বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনাখুনি শুরু করেছে। নিজেদের Read more

শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুনে পুড়ে ছামেলা বেগম (৬৮) নামের এক অসুস্থ বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ Read more

উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩
উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের একটি ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) এক Read more

গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার
বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন