বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে (রবিবার) রাতে বাহাদুরপুর গ্রামে মাধব সরদারের বসত ঘরে তার স্ত্রী সাগরিকা (২৫) খুন হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, (১১ মে) রবিবার সন্ধ্যার পরে পারিবারিক কলহে মাধব সরদার তার স্ত্রী সাগরিকাকে মারধর করে গলা টিপে ধরে তখন সগরিকা মৃত্যুবরণ করেন। ঘটনার পর থেকে সাগরিকার স্বামী মাধবসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।নিহত সাগরিকা (২৪) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের রমেশ হালদারের কন্যা। ২০১৬ সালে মাধব সরদারের সাথে সাগরিকার পারিবারিকভাবে বিবাহ হয়। এই দম্পতির ৬ বছরের নিরব নামের একটি শিশু সন্তান রয়েছে।বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে সোমবার সকালে নিহত সাগরিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতর ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।সাগরিকার শশুর বাড়ির পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতর পরিবার একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি ও পরিবারের স্বজনরা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার
পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায় নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী Read more

মিরপুরে ৬ তলা ভবনে আগুন
মিরপুরে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা Read more

মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার পর আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর
বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর

বাকির টাকা চাওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনের দোকানদারকে মারধর করেছে জাহাঙ্গীর আলম নামের Read more

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত: মোহাম্মদ তাহের
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত: মোহাম্মদ তাহের

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন