যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে জাল টাকার চালান আটক করা হয়। আটক জাল টাকা চক্রের সদস্য হলেন বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৭)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক যুবককে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ৯২০ পিস (এক হাজার টাকার) জাল টাকা পাওয়া যায়। এ সময় জাল নোটসহ খালিদ হোসেনকে আটক করা হয়।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জাল টাকাসহ খালিদ হোসেনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দিয়ে উদ্ধারকৃত জাল টাকাসহ আটককৃতকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদের জনসম্পদে রূপান্তরে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
যুবদের জনসম্পদে রূপান্তরে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবদের জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে Read more

‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’
‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’

বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি Read more

ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা Read more

পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান
পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

উত্তেজনার মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। রবিবার (১২ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এ Read more

মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের
মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ Read more

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক
বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

নাটোরের লালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকে বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তলনের অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন