নাটোরের লালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকে বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তলনের অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক শাখার ধর্মীয় শিক্ষক উত্তম কুমার মন্ডল চলতি বছরের ১০ এপ্রিল থেকে প্রায় ৩ মাস ২১ দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড টান্সফার) এর মাধ্যমে তিনি নিয়মিত বেতন-ভাতা তুলছেন।  স্কুলের হাজিরা খাতা খুলে দেখা যায়, বিদ্যালয়ের (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা) শিক্ষক উত্তম কুমার মন্ডল প্রায় ৩ মাস ২১ দিন ধরে হাজিরা খাতায় স্বাক্ষর করেনি, অনুপস্থিত লেখা রয়েছে। কোনো রকম ছুটি ছাড়াই তিনি মাসের পর মাস স্কুলে অনুপস্থিত রয়েছেন বলেও জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তম কুমার মন্ডল গত (১৯ মার্চ ২০২৫) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের ওপর হামলা মামলার প্রধান আসামি এবং (২০ মে ২০২৫) উপজেলার গোসাই আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণ মামলার ২ নম্বর আসামি হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছে।দীর্ঘদিন স্কুলে অনুপস্থিতির বিষয়ে জানতে উত্তম কুমার মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি, উল্টো তিনি সাংবাদিকের সাথে অশোভন ভাষায় কথা বলেন।এ বিষয়ে জানতে চাইলে দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল জাব্বার জানান, উত্তম কুমার দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং তাকে দেওয়া ৩ দফায় কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় প্রতিষ্ঠানের পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বলেন, ইএফটি এর মাধ্যমে বেতন বন্ধ করার অপশন এখনো চালু হয়নি হয়তো আগস্টে চালু হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই Read more

যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা Read more

কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি
কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি

ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি, বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে Read more

মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা

মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে নেওয়া ডিএনএ ব্যবহার করে এবং পরে তা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে প্রাথমিক Read more

ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের
ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা Read more

এবার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট
এবার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার হরমুজ প্রণালি বন্ধ করার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।তবে এই  অনুমোদনের পর রোববার (২২ জুন) দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন