রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই বিল এলাকায় কৃষিজমিতে জোরপূর্বক অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) দুপুর ১২ টায় নগরীর গণকপাড়া এলাকায় অবস্থিত অংশু বুক ক্যাফেতে এ সম্মেলনের আয়োজন করে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি, রাজশাহী মহানগর।‘কৃষি জমি রক্ষা কর, খাদ্য সুরক্ষা নিশ্চিত কর’ -এই স্লোগানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, বাগমারার আহ্বায়ক ও মোহনপুর কলেজের প্রভাষক মো. আমজাদ হোসেন।সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী ও ঈশিতা ইয়াসমিন প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাগমারার নিমাই বিলে গত কয়েক মাস ধরে জোর জবরদস্তি করে প্রায় ৬০ বিঘা কৃষিজমিতে পুকুর খননের মহোৎসব চলছে। কৃষিজমি রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি, মামলা, এমনকি হাইকোর্টে রিট করেও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।প্রসঙ্গত, ১৯ মার্চ ২০২৫ তারিখে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. কেস নং ৩৪৭/২০২৫ নম্বরে একটি মামলা করা হয়। মামলার তদন্তভার বর্তায় বাগমারা উপজেলার এসি-ল্যান্ডের ওপর। পরে ৮ এপ্রিল হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়, যেখানে পুকুর খননে স্থগিতাদেশসহ জেলা প্রশাসক, ইউএনও ও এসি-ল্যান্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়।তবে তা অগ্রাহ্য করে ঈদ-উল-আজহার ছুটিকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে পুকুর খননের কাজ। স্থানীয় ভূমিদস্যু ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৭টি স্কেভেটর মেশিন দিয়ে জমি কাটা হচ্ছে বলে অভিযোগ ওঠে। কৃষকদের ফসলি জমি নষ্ট হয়ে গেছে, আবাদ বন্ধ হয়ে গেছে- ফলে তারা পড়েছেন অনিশ্চিত ভবিষ্যতের মুখে।সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়-১. অবিলম্বে কৃষিজমিতে পুকুর খনন বন্ধে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে হবে।২. চিহ্নিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।৩. এই দস্যুতায় সহায়তাকারী পুলিশ, এসি-ল্যান্ড, ইউএনও-কে অপসারণসহ শাস্তি দিতে হবে।৪. ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ নির্ধারণ ও দ্রুত প্রদান নিশ্চিত করতে হবে।৫. রাজশাহীর অন্যান্য উপজেলায় কৃষিজমিতে চলমান পুকুর খননের মহোৎসব বন্ধ করতে হবে।সংগঠনের নেতারা বলেন, কৃষিজমি ধ্বংস করে পুকুর খনন বন্ধ না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির সংস্কৃতিই আজ এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা
সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা

জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এলাকার হাইওয়ে Read more

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে) Read more

মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!
মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!

বরিশাল জেলার আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকার সড়ক দিয়ে চলার পথে হঠাৎ মাঝ বরাবর পড়বে একটি সেতু। যে সেতুটি স্থানীয় Read more

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭

চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুই জনসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

গোলাপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ নেতা মছরু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে রাত সাড়ে ১২টার দিকে Read more

গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি
গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন ফিলিস্তিন দিন পার করছেন না খেয়ে। সংস্থাটি উপত্যকায় খাদ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন