যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।বুধবার (২৫ জুন) বিকাল ৪টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন মোবাইল ফোনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি ধামকি প্রদান করে।এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে গত ২১ জুন রাতে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। উক্ত ঘটনাটি শার্শা উপজেলা সাংবাদিক সমাজে বিরূপ প্রভাব পড়ায় সন্ত্রাসী সবুর হোসেনকে আইনের আওতায় আনাসহ বিচারের দাবি করেন নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকসহ সর্বস্তরের সংবাদকর্মীরা। এ সময় সাংবাদিক ঐক্য পরিষদসহ শার্শা উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক দিনকাল ও লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর)
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর)

সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (রোববার) ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। নারী বিশ্বকাপে খেলবে ভারত-ইংল্যান্ড। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার Read more

রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী
রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী

পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা Read more

যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ
যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ

যশোর ডিসি অফিস চত্বরে (কালেক্টরেট চত্বর) টিকটক করা ও সর্বসাধারণের ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে সেবা নিতে আসা ব্যক্তিদের প্রবেশে Read more

নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!
নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের ২১৩ ভুয়া প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের যাচাইয়ে তাদের ভুয়া হিসেবে Read more

এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো Read more

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন