কুড়িগ্রামের উলিপুরে টেন্ডার, কোটেশন ছাড়াই অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে।এ ঘটনায় গত ২৪ জুন (মঙ্গলবার) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, প্যানেল চেয়ারম্যান শামছুল হকসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরেয়ার পাড় এলাকায়।মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের চরেয়ার পাড় জামে মসজিদ হতে ধামশ্রেণি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ৫০০ মিটার এলাকাজুড়ে তিনটি শিমুল গাছ অবৈধভাবে কেটে বিক্রয় করেন তারা। বিষয়টি স্থানীয় মানুষজন বাধা দিলে নানা হুমকি প্রদান করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে উল্টো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হকসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতার যোগসাজশে গোপনে অবৈধভাবে রাস্তার দুই ধারের প্রায় একুশটি গাছ বিক্রয় করে টাকা ভাগবাটোয়ারা করে নেন।ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন বলেন, আমি সরেজমিনে তদন্ত করে রাস্তার পাশে তিনটি গাছ কাটা দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে অভিযুক্তদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করি।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত
নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। কানাডার মন্ট্রিল Read more

স্ত্রীর সংবাদ সম্মেলন: রেজাউল হত্যা মামলায় রিপনকে ফাঁসানো হচ্ছে 
স্ত্রীর সংবাদ সম্মেলন: রেজাউল হত্যা মামলায় রিপনকে ফাঁসানো হচ্ছে 

যশোরে ব্যবসায়ী রেজাউল ইসলাম হত্যা মামলায় রিপন আহমেদকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন স্ত্রী শাহনাজ পারভীন আসমা। সোমবার (২৮ এপ্রিল) দুপুর Read more

এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে
এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে

শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে ২৪টি দফা থাকবে বলে জানিয়েছে দলটি। Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে
যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে

বিবাহিত জীবন মানেই শুধু একসঙ্গে থাকা নয়—বরং তা সুন্দরভাবে, বোঝাপড়ার মধ্য দিয়ে কাটানো। দুজন মানুষের সম্পর্ক যতটা ভালো হবে, জীবনও Read more

পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস
পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন