এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’ পালিত হয়েছে। কাস্টমসের কাজে অচলাবস্থা সৃষ্টি হলেও আমদানি-রপ্তানিতে তেমন কোন প্রভাব পড়েনি এবং বন্দরের পণ্য উঠানামা ও খালাশ প্রক্রিয়া স্বাভাবিক সময়ের মতোই চলছে বলে জানিয়েছেন একজন বন্দর কর্মকর্তা। আজ রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতির সময় কাস্টমস হাউজে কোন কাজ হয়নি।বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশ না করার শর্তে একজন রাজস্ব কর্মকর্তা বলেন, “অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।”সরেজমিনে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা আছে তবে অধিকাংশ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোন কাজ করছেন না। বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। বেলা ৩টার পর থেকে ৫ টা পর্যন্ত কাস্টমস হাউজে কাজ হবে বলে জানান ওই রাজস্ব কর্মকর্তা। বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তাগণ সহমত প্রকাশ করে বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছে। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আজ রবিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজে কলম বিরতি পালন করা হয়েছে।বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস এর কলম বিরতির কারনে শুল্কায়ন, পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি-রপ্তানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময় মতো ব্যবসায়ীরা পাচ্ছেন। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউসের কলম বিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। গতকাল শনিবার ভারত থেকে বেনাপোল বন্দরে ৩১৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এসময় ভারতে রপ্তানি হয়েছে ২২৮ ট্রাক পণ্য। শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। বৃহস্পতিবার ভারত থেকে এসেছে ২১৩ ট্রাক পণ্য আর ভারতে রপ্তানি হয়েছে ১৬৬ ট্রাক পণ্য। বুধবার ভারত থেকে বেনাপোল বন্দর ৩০৬ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এসময় ভারতে রপ্তানি  হয়েছে ১৭৪ ট্রাক পণ্য।এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ এর খসড়া কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দুটিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ নয় এমন কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে। অন্যদিকে এনবিআরে কর্মরত দুটি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু
তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে আজ।সোমবার (২৬ মে) Read more

এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন
এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন

ভালোবাসার টানাপোড়েন যেন নাটকীয় দৃশ্যের জন্ম দিল যশোরে। এক নারীকে ঘিরে দুই স্বামীর আবেগঘন টানাহ্যাঁচড়ার পর অবশেষে আদালত তাদের দুজনকেই Read more

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা

আগামী বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এই টুর্নামেন্ট শুরুর সময় ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে  ইংল্যান্ড এন্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন