পঞ্চগড়ের দেবীগঞ্জে ধান খেত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম সুলতানা আক্তার রত্না (২০)। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।স্থানীয়রা জানান, যে জায়গায় রত্নার মরদেহ পাওয়া যায়, সেখানে কিছুদিন আগে ধানের চারা রোপণ করা হয়েছিল। জমিতে পানি ছিল। রত্নার সঙ্গে ছিল একটি কাপড়ের ব্যাগ, যার ভেতর ছিল পরনের কাপড় ও দুইটি সেদ্ধ ডিম। এছাড়া, তিনি এক হাতে মোবাইল ফোনের কাভার ধরে রেখেছিলেন, তবে মোবাইল ফোনটি পাওয়া যায়নি।রত্নার বড় ভাই মামুন ইসলাম জানান, ‘আমি সকাল ছয়টায় বাসা থেকে কাজে বের হই। সাতটার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে ধান খেতে একজন মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। তার চিৎকারে ছুটে গিয়ে দেখি, সেটি আমার বোন। কোলে তুলে বাসায় নিয়ে আসি।’রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে আমি বাইরে থেকে বাসায় ফেরার পর রত্না আমাকে ভাত বেড়ে দেয়। রাত দেড়টা পর্যন্ত জেগে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি, মেয়ের ঘরের দরজা খোলা। স্ত্রী জানায়, মেয়ে ঘরে নেই। এর কিছুক্ষণ পর খবর পাই ধান খেতে এক মেয়েকে পাওয়া গেছে। পরে দেখি, সেটা আমার মেয়ে।’খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, রত্নার গলায় দাগ পাওয়া গেছে। এছাড়া আর তেমন কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ‘পুলিশের পাশাপাশি সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করে। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড, আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। আশা করছি দ্রুততম সময়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) Read more

কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া Read more

বাস চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন
বাস চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে Read more

টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরাইল সদর Read more

ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প
ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে Read more

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন