আইসিসির দেওয়া গ্রেফতার আতঙ্ক পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। রোববার (১৮ মে) ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ইসরাইলি প্রধানমন্ত্রীর। তবে গ্রেফতার হওয়ার ভয়েই ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণেই ভ্যাটিক্যান সফর বাতিল করেছেন নেতানিয়াহু।গত কয়েকদিনে নেতানিয়াহুর দপ্তর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, যাতে তারা নিশ্চিত হতে পারে যে, তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে না। তবে প্রাপ্ত উত্তর থেকে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি; যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।আইসিসির আদেশে বলা হয়েছে, ‘ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে’।আদালত আরও বল, ‘দুজনের প্রত্যেকেরই অন্যদের সঙ্গে মিলে যৌথভাবে সহ-অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে: যুদ্ধের পদ্ধতি হিসাবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও দিলেন Read more

আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?
আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?

আইনে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার অন্যতম শর্ত হলো দলে ৩০ শতাংশ নারী নেতৃত্ব থাকতে হবে। কিন্তু কত শতাংশকে মনোনয়ন Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ত্রাণ Read more

দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা Read more

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত
দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। তারা হলেন- দুর্নীতি দমন Read more

ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন