সড়কে থইথই করছে পানি। পুকুর না সড়ক, দেখে বোঝার উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জমে হাঁটু পানি। সড়ক দিয়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা তো দূরের কথা, অটোভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলে গেলেও নোংরা পানিতে জামাকাপড় নষ্ট হয় মানুষের। প্রায়ই ঘটে দুর্ঘটনা। এই দুর্ভোগ এক দিনের নয়, বছরের পর বছরের।এ চিত্র ফরিদপুরের ‘খ’ শ্রেণিভুক্ত আলফাডাঙ্গা পৌরসভার একটি সড়কের। পৌর সদর বাজারের বাঁকাইল মোড় অতিক্রম করে একটু আগালেই বাকাঁইল বেপাড়িপাড়া জামে মসজিদ। এই মসজিদের পাশ দিয়েই মাত্র ৩০০ মিটার দৈর্ঘ্য একটি পাকা সড়ক গিয়ে মিলিত হয়েছে আলফাডাঙ্গা-গোপালপুর প্রধান সড়কের ত্রিপল্লী বন্ধু বায়তুল মামুর জামে মসজিদের নিকট। এই সড়কটির এমন বেহাল দশা।জানা যায়, এই সড়কে চলাচলরত যানবাহন, চালক, যাত্রী, পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। বর্ষা মৌসুমে প্রায় তিন মাস এই সড়কে পানি জমে থাকে। আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের সঙ্গে যাতায়াতের এই সড়কটি সেতুবন্ধন, যার কারণে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ গ্রামের শতশত মানুষসহ নানা যানবাহন চলাচল করে।সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রবেশের দুই পাশেই পানি জমে পুকুর-জলাশয়ে রূপ নিয়েছে। সড়ক না পুকুর, তা প্রথম দেখায় নির্ণয় করা কঠিন। অনেক পথচারী বাধ্য হয়ে হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করছে। সবচেয়ে বেশি মোটরসাইকেল ও অটোভ্যান চালকরা রয়েছেন চরম দুর্ভোগে। জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন তারা। এতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে পানি জমে থেকে দুর্গন্ধ বের হচ্ছে।এমন জলাবদ্ধতার কারণ হিসাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খাল দখল করে অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে পানি বের হতে না পারায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।মেহেদী হাসান নামে এক ভ্যানচালক জানান, ‘দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই পুকুরে পরিণত হওয়া এ সড়কটি দিয়ে আমাদের চলাচল করতে হয়। অনেক সময় পানিতে গাড়ি উল্টে যায়।’স্থানীয় বাসিন্দা সম্পদ সাহা বলেন, ‘আমাদের বাড়ি এই সড়কের পাশেই। তাই বাধ্য হয়ে হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হয়। আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’এই সড়ক দিয়েই প্রতিনিয়ত চলাচল করেন উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমীর সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান রাজীব। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই সড়ক দিয়েই মোটরসাইকেল নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। কাঁদা-পানিতে পোশাক নষ্ট হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা তৈরী হয়।’তার অভিযোগ, ‘আগে সড়কের পাশে থাকা খাল দিয়ে পানি বের হতো। এখন সেই খাল দখল হয়েছে। অপরিকল্পিতভাবে বাড়িঘরও নির্মাণ হয়েছে। কেউ কারও কথা শোনে না। তাই সড়কে এখন জলাবদ্ধতা।’জানতে চাইলে আলফাডাঙ্গা পৌরসভার প্রকৌশলী জাকারিয়া আলম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমরা সড়কটি পরিদর্শন করেছি। ওই সড়কটির পাশে একটি সরকারি খাল ছিলো। কিন্তু স্থানীয়রা সেই খাল দখল করে অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপন নির্মাণ করেছে। তাই পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েও কোন উপায় খুঁজে পায়নি।’তবে আশার বাণী শুনিয়ে পৌরসভার এই কর্মকর্তা বলেন, ‘ওই সড়কটি উঁচু করার জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা কাগজপত্র ঢাকা পাঠিয়েছি। এখন ঠিকাদার নিযুক্ত হলেই সড়কটির কাজ শুরু করা হবে। আশা করছি, তখন আর দুর্ভোগ পোহাতে হবে না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ
দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ

ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও Read more

শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা
শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা

পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা। পাখির আঘাতে কয়েক দিন পরপর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে। উড্ডয়ন Read more

আজ ২৪ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৪ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ইসরাইলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।ইরানের Read more

মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক
মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা মে) বিকেল আনুমানিক ৩টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন