কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (০৭ আগস্ট) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছে। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরইমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত
তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত

বরগুনার তালতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটার উল্টে মো. বেল্লাল পিয়াদা নামে এক চালাক নিহত হয়েছেন।বুধবার (০১ এপ্রিল) সকাল ১০ টার দিকে Read more

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ ডিসেম্বর।সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের Read more

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) নারায়ণগঞ্জের কিছু Read more

পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

রাখাইন বর্ষবরণ উপলক্ষে কুয়াকাটায় রাখাইনদের জলকেলি অথবা রাখাইন ভাষায় ‘সাংগ্রাই’ উৎসবটি শুরু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় কেরানীপাড়া রাখাইন Read more

দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন