পানিতে তলিয়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মনি নামের এক যুবক। তিনি ২ সন্তানের জনক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী।মর্মান্তিক এই ঘটনা ঘটে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরান পাড়া গ্রামে। মনিরুজ্জামান মনি ওই গ্রামের মোঃ আব্দুস সালাম সরকারের ছেলে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় একটি ডিঙ্গি নৌকায় তার ছেলে মাসুম (৫), ভাগিনা হাবিবুর শেখ (১২) ও পিতাকে সাথে নিয়ে স্থানীয় চিনাধুকুরিয়া বাজারে ধান ভাঙাতে যাচ্ছিলেন।পথিমধ্যে হঠাৎ একটি ঢেউয়ে তাদের নৌকা উল্টে যায়। এসময় মনিরুজ্জামান মনি সাঁতার না জানা তার সন্তানকে পানির নিচে থেকে উপরে ধরে রাখেন। এরই মধ্যে কয়েকজন ব্যক্তি তার বৃদ্ধ পিতা, ভাগিনা ও ধরে রাখা সন্তানকে উদ্ধার করেন। এসময় মনিরুজ্জামান মনি পানির নিচে তলিয়ে যান।কিছুক্ষণ পর মনির পানির নিচে তলিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালায়। আধা ঘণ্টা পর মনির নিথর দেহ তারা পানির নিচে থেকে উদ্ধার করে। ততোক্ষণে মনির মৃত্যুর ঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এই বিষয়ে নিহতের পিতা আব্দুস সালাম সরকার বলেন, ‘নৌকায় করে ২ নাতিকে নিয়ে আমরা কয়েক বস্তা ধান নিয়ে চিনাধুকুরিয়া বাজারে যাওয়ার সময় একটি ঢেউয়ে নৌকা ডুবে যায়। আমার ছেলে নাতি মাসুমকে পানির নিচে থেকে ধরে ছিল। লোকজন আমাদের পারে নিয়ে আসার পর দেখতে পাই ছেলে মনিরুল নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে তাঁর লাশ পাওয়া যায়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের Read more

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. সুজন প্রধান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

খেজুর গাছের প্রার্থী বয়কটের ডাক, ডিমলায় বিএনপির বিক্ষোভ
খেজুর গাছের প্রার্থী বয়কটের ডাক, ডিমলায় বিএনপির বিক্ষোভ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান সবুজ বলেছেন, “আপনারা সবাই খেজুর গাছের প্রার্থীকে বয়কট করবেন, খেজুর গাছের Read more

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী
দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। বহুদলীয় গণতন্ত্র Read more

খোলা সয়াবিনের দাম বাড়লো
খোলা সয়াবিনের দাম বাড়লো

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন