জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে বুনোহাতির পাল। সুযোগ পেলেই দলবেঁধে লোকালয়ে এসে ধানক্ষেতসহ ফসলি জমিতে চালাচ্ছে তাণ্ডব। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী ১০ গ্রামের মানুষ। নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। ঢাক ঢোল পিটিয়ে রাত জেগে পাহারা দিয়েও হাতির কবল থেকে রক্ষা করা যাচ্ছে না ফসল। ফলে দিশেহারা হয়ে পড়েছেন সীমান্ত এলাকার মানুষজন। বুধবার বিকালেই লোকালয়ে নেমে আসে হাতির পাল। সাতানীপাড়া এলাকায় ধান, বেগুন ক্ষেত, মাল্টা ও লেবুর বাগান বিনষ্ট করে। শত শত মানুষ আগুন জ্বালিয়ে ও ঢাক ঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। কোন বাধাই মানছে না বুনো হাতির পাল। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর রাত পর্যন্ত লোকালয়েই অবস্থান করছে হাতির পালটি।জানা গেছে, গত কয়েকদিন আগে ভারত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে ৩০-৪০ টি হাতির একটি পাল সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে আসে। রাতের বেলায় লোকালয়ে এসে বিভিন্ন গাছপালা, সবজি ক্ষেত ও বোরো ধান খেয়ে বিনষ্ট করে। তাড়াতে গেলেই বাড়িঘরে হামলা চালায়। গত কয়েক দিনে আমিনুল ইসলাম, মিজানুর রহমান, আল মামুন, মাসুদ মিয়া, ইয়াকুব আলী, মুসা মিয়াসহ প্রায় ৩০ জন কৃষকের ফসল ও গাছপালা বিনষ্ট করেছে হাতির পাল। আবার সকালে পাহাড়ের উঁচু টিলায় অবস্থান নেয়। গত কয়েকদিন যাবত হাতির তাণ্ডব চলছে সীমান্ত এলাকায়। আগুন জ্বালিয়ে এবং ডাকঢোল পিটিয়ে রাত জেগে পাহারা দিয়েও হাতির আক্রমণ ঠেকাতে পারছেন না তারা। এতে বোরো ধান, লেবু, মাল্টা, কলাসহ বিভিন্ন ফসল নিয়ে শঙ্কিত পাহাড়ি এলাকার মানুষ। তাদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম। এতে কামালপুর ইউনিয়নের শোমনাথপাড়া, বালুরচর, অশেনা কোনা, সাতানীপাড়া, টিলাপাড়া, পাগল গোছা, দিঘলা কোনা, সোমনাথপাড়া ও হাতিবারকোনা সহ সীমান্তবর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে হাতি আতঙ্ক বিরাজ করছে।ক্ষতিগ্রস্থ কৃষক নজরুল ইসলাম বলেন, বালুরচর সাতানীপাড়া এলাকায় তার প্রায় ২০ একর জমিতে কৃষি খামার রয়েছে। আমন ধান, লেবু, মাল্টাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনছ গাছ রয়েছে। দিনভর পাহাড়ের টিলায় অবস্থান করলেও সন্ধ্যা হলেই নেমে আসে লোকালয়ে। রাতভর তাণ্ডব চালিয়ে ভোরবেলা আবার উচুঁ টিলায় চলে যায়। গত কয়েকদিনে তার কৃষি খামারের প্রায় তিন একর জমির ফসল বিনষ্ট করেছে হাতি। এ বছর ফসল নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান।কৃষক আমিনুল ইসলাম বলেন, গত ১০-১১ দিন যাবত হাতির পাল পাহাড়ের টিলায় অবস্থান করছে। রাতে নেমে আসছে লোকালয়ে। ফসল বাঁচাতে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। আগুন জ্বালিয়ে ও ডাকঢোল পিটিয়ে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু হাতির তাণ্ডব থামানো যাচ্ছে না।কৃষক আল মামুন ও ইয়াকুব আলী বলেন, প্রতিবছরই হাতি আমাদের ফসল বিনষ্ট করে। ধান পাকা শুরু হলে হাতি আসে। এবার আগেই চলে এসেছে। ফসলের ক্ষতির কারণে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে এ এলাকার মানুষের।এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, সীমান্তে হাতিই এখন বড় সমস্যা। সময় অসময়ে হাতির পাল লোকালয়ে নেমে গাছপালা, ফসল এমনকি বাড়িঘরেও হামলা চালাচ্ছে। এই সমস্যা আসলে দীর্ঘদিনের। হাতি সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের নেতা স্থানীয় বাসিন্দা রাহুল রাকসাম বলেন, হাতির ভয়ে রাতে ঘুমাতে পারে না এলাকার মানুষ। সারাক্ষণ আমরা শঙ্কিত থাকি, কখন জানি হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালায়। হাতি সমস্যা স্থায়ী সমাধানের জন্য মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলেও কোন কাজ হয়নি। হাতি সমস্যার চিরস্থায়ী সমাধান চাই আমরা।ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসান রকিব বলেন, খাবার জন্যই লোকালয়ে নেমে আসে হাতির পাল। হাতির কবল থেকে ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে বনবিভাগের পক্ষ থেকে টর্চ লাইট, বাদ্যযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হয়েছে। এরপরেও হাতি যদি কৃষকের ফসল এবং বাড়িঘর ক্ষতি করে তাহলে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হয়। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে বনবিভাগ কাজ করে যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ Read more

শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার
শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার

দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যশোরের শার্শা-বেনাপোলের বিভিন্ন বাজারের ফুটপাতে আতর, টুপি ও তসবির দোকানগুলোতে Read more

প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার Read more

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব
রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব

রাজশাহীর দুর্গাপুরে যেন কৃষি জমির বুকে চলছে এক নীরব দুর্বৃত্তায়ন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ফসলি জমি রাতের Read more

ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫
ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ৪৩৪ শিক্ষার্থী। এখান থেকে Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন